২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসছে মাইক্রোসফটের নতুন ভিওআইপি সার্ভার ভিত্তিক সফটওয়্যার

মাইক্রোসফট কর্পোরেশন গত সোমবার সার্ভারে ব্যবহার করা যায় এমন নতুন সফটওয়্যার ‘মাইক্রোসফট অফিস কম্যুনিকেশন সার্ভার ২০০৭’ পরীক্ষামূলকভাবে চালু করেছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 13 Dec 2006, 04:46 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

আপাতত, শুধু কর্পোরেট ভোক্তারাই এই পরীক্ষামূলক ব্যবহারের আওতায় ওয়েব বেজড ফোন কল করতে পারবেন।

এই ভয়েস সার্ভারের মাধ্যমে স্রেফ একটা ‘ক্লিক’ করেই কাঙ্খিত নম্বরে কথা বলা যাবে, যেমনটা ইমেইলে করা যায় অফিস আউটলুক ব্যবহার করে। টেলিফোন কনফারেন্সও সম্ভব হবে একইভাবে।

আগামী বছরের ‘এপ্রিল-জুন’ সেশনে এটি বাজারে ছাড়া হবে। বড় কোম্পানিগুলো যখন ভিওআইপি টেকনোলজি ব্যবহার করে সস্তা টেলিযোগাযোগের দিকে ঝুকছে তখনই বিজনেস টেলিফোনের বাজারে এই সফটওয়্যারটি আসছে।

একেতো চালু রয়েছে ভিওআইপি। তার উপর সিসকো সিস্টেম, আইবিএম এর মতো সব বড় কোম্পানিগুলোই এখন টেলিকম্যুনিকেশনের নানা টেকনোলজি নিয়ে বাজারে প্রতিযোগিতা করছে। তার মধ্যে নেমে মাইক্রোসফটের এই নতুন টেকনোলজিকেও বেশ লড়াই করতে হবে, সন্দেহ নেই।

বাজারে ছাড়ার আগে পরীক্ষামূলকভাবে ব্যবহারের জন্য প্রায় ২৫শ’ কোম্পানিতে এই সফটওয়্যার সরবরাহ করা হবে।