২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্যামসাং এর বিরুদ্ধে মামলা করেছে রিম

দক্ষিন কোরিয়ার ইলেকট্রনিক্স জায়ান্ট স্যামসাং এর বিরুদ্ধে মামলা ঠুকেছে রিসার্চ ইন মোশন লিমিটেড (রিম) । স্মার্টফোনের একটি মডেলের নাম নিয়ে এ গোলযোগ দেখা দিয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 13 Dec 2006, 04:05 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

যুক্তরাস্ট্রের স্মার্টফোন বাজারে জনপ্রিয় ব্র্যান্ড ‘ব্ল্যাকবেরি’ রিমে’র প্রোডাক্ট। আর এই ব্ল্যাকব্যারির কাছাকাছি নামের ‘ব্ল্যাকজ্যাক’ ব্র্যান্ড বাজারে ছেড়েছে স্যামসাং।

গত ৮ ডিসেম্বর ক্যালিফোর্নিয়ার এক আদালতে দায়ের করা মামলায় রিম অভিযোগ করেছে যে, স্যামসাং তাদের হ্যান্ডহেল্ড প্রোডাক্ট ‘ব্ল্যাকবেরি’ নামের জনপ্রিয়তাকে ব্যাবহার করে ব্যবসায় ফায়দা লুটতে চাইছে। শুধু তা-ই নয়, এর মাধ্যমে তারা স্যামসাং ক্রেতাদের এই ভুল ধারণাও দিতে চাচ্ছে যে তাদের পণ্য ও সেবার ক্ষেত্রে রিমের সঙ্গে ব্যাবসায়িক সম্পর্ক রয়েছে।

রিম দাবি করেছে যে, এই মুহুর্তে বাজারে তাদের যে ব্ল্যাকবেরি পার্ল মডেলটি রয়েছে, ব্ল্যাকজ্যাক দেখতেও প্রায় একই রকম।

এই মামলায় রিম মামলার খরচ ও অনির্ধারিত ক্ষতিপূরণ দাবি করেছে যা নির্ধারিত হবে ঠিক কতগুলো ব্ল্যাকজ্যাক বিক্রি হয়েছে বা কতগুলো স্যামসাং এর স্টকে রয়েছে সেটা হিসেব করে।