২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্পাইক টিভি ভিডিও গেম অ্যাওয়ার্ডে ‘ওবলিভিওন’-এর জয়জয়কার

ফ্যান্টাসি রোল প্লেয়িং গেম ‘দি এলডার স্ক্রলস ৪ : ওবলিভিওন’ সাড়া ফেলেছে এ বছরের স্পাইক টিভি ভিডিও গেম অ্যাওয়ার্ডে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 09 Dec 2006, 06:55 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

গতকাল শুক্রবার লস এঞ্জেলসে স্পাইক টিভির এক অনুষ্ঠানে গেমস অ্যাওয়ার্ডের এই ঘোষনা দেয়া হয়। এতে ওবলিভিওন ‘গেম অফ দি ইয়ার’ এবং ‘ মোস্ট এডিক্টিভ’ সহ মোট পাঁচটি বিভাগে অ্যাওয়ার্ড জিতেছে।

এদিকে এপিক গেমস ‘গিয়ারস অফ ওয়ার’ স্টুডিও অফ দি ইয়ারসহ অ্যাওয়ার্ড জিতেছে চারটি বিভাগে। আগামী ১৩ ডিসেম্বর ‘ভায়াকমস স্পাইক টিভি শো’-তে এই অ্যাওয়ার্ড প্রদান করা হবে।

এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে যে গেমগুলো অ্যাওয়ার্ড জিতেছে সেগুলো-‘স্কারফেস : দি ওয়ার্ল্ড ইজ ইওরস’, ‘দি লিজেন্ড অফ জেলডা : টোয়াইলাইট প্রিন্সেস’ এবং ‘হাফলাইফ-২ : এপিসোড-১’।