২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে গ্রামীণফোনের মেজবান

দেশের বৃহত্তম মোবাইল ফোন কোম্পানি গ্রামীণফোন শনিবার পাঁচলাইশের একটি কমিউনিটি সেন্টারে গ্রাহক ও শুভাকাক্সক্ষীদের জন্য ঐতিহ্যবাহী এক মেজবানের আয়োজন করে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2006, 10:34 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

অনুষ্ঠানে গ্রামীণফোনের বিপণন বিভাগের প্রধান রুবাবাদৌলা মতিন, নির্বাহী পরিচালক (কর্পোরেট অ্যাফেয়ার্স) খালিদ হাসান, পরিচালক (মানব সম্পদ) ইমাদুল আমিন ও গ্রাহক ব্যবস্থাপনা প্রধান বিদ্যুৎ কুমার বসু উপস্থিত ছিলেন।

মেজবান শুরুর আগে গ্রামীণফোন কর্মকর্তারা বক্তব্যে বলেন, গ্রামীণফোন চট্টগ্রাম বিভাগে এ বছর ৩৫০ টি নতুন বেজ স্টেশন চালু করেছে ও আরও ১৫০ টি বেজ স্টেশন চালু প্রক্রিয়াধীন রয়েছে। এ বছরের মধ্যেই এসবের কাজ শেষ হবে।

বক্তারা বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক গ্রামীণ ফোনের নেটওয়ার্কের কাভারেজ অনেক উন্নত করা হয়েছে। আগ্রাবাদ, খুলশী, এয়ারপোর্ট রোড, ইপিজেড এলাকা শক্তিশালী নেটওয়ার্কের আওতায় এসেছে। সেন্ট মার্টিন দ্বীপে নেটওয়ার্ক বি¯তৃত এবং চট্টগ্রাম-কক্সবাজার রোডে অবস্থার উন্নতি হয়েছে।

চট্টগ্রামে এটা ছিল গ্রামীণফোনের দ্বিতীয় মেজবান।