গ্রামীণ জীবনযাত্রার মানন্নোয়নে তথ্য প্রযুক্তির প্রভাব প্রমাণ করেছে পল্লী তথ্য কেন্দ্র
তথ্য প্রযুক্তি গ্রামীণ জীবনযাত্রার মানন্নোয়নে এবং দারিদ্র দূরীকরণে ইতিবাচক ভূমিকা রাখতে পারে, পল্লী তথ্য কেন্দ্র নামে একটি উন্নত গবেষণা নেটওয়ার্ক পদক্ষেপ তা প্রমাণ করেছে।
সোমবার ঢাকা রিপোটার্স ইউনিটিতে ডি নেট আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা এ কথা বলেন।
চলতি মাসের ১৭ তারিখে ডি নেট বাগেরহাট জেলার মংলায় পল্লী তথ্য কেন্দ্র স্থাপন করে। এছাড়াও দরিদ্রদের মধ্যে তথ্য বিনিময়ের জন্যে তারা আগামী মাসের মধ্যে নেত্রকোণা, নোয়াখালী ও নীলফামারিতে আরও তিনটি পল্লী তথ্য কেন্দ্র স্থাপন করবে।
সম্মেলনে ডি নেটের নির্বাহী পরিচালক অনন্য রায়হান বলেন, তথ্য প্রযুক্তির ব্যবহারের ম্যাধমে জাতীয় উন্নয়ন ও দারিদ্র দূরীকরণে গবেষণা পরিচালনা ও জ্ঞান ছড়িয়ে দেওয়াই ডি নেটের উদ্দেশ্য।
