২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার আরও এক লাখ ১০ হাজার টেলিটকের সিম বিতরণ করবে

সরকার আরও এক লাখ ১০ হাজার টেলিটকের সিম গ্রাহকদের মধ্যে বিতরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2005, 09:31 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

বৃহস্পতিবার জাতীয় সংসদে বিএনপি’র এমপি এম নুরুল ইসলামের এক প্রশ্নের জবাবে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক এ কথা জানান। মন্ত্রী আরও জানান, আমরা ইতিমধ্যে এক লাখ ৪০ হাজার সিম বিতরণ করেছি এবং এক লাখ ১০ হাজারের বেশি সিম অচিরেই বিতরণ করা হবে।

অন্য এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, অন্যান্য মোবাইল অপারেটরদের কলচার্জ কমানোর বিষয়ে সরকার ইতিমধ্যে পদক্ষেপ গ্রহণ করেছে। বিভিন্ন অপারেটরদের সঙ্গে এ বিষয়ে চুক্তি করার প্রস্তাবটি এখন প্রক্রিয়াধীন।