২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তথ্য সমাজ বিষয়ক বিশ্ব শীর্ষ সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিরা দারিদ্র্য বিমোচনে আইসিটি ধারণা তুলে ধরবে

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি স্বল্পোন্নত দেশসমূহে দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে ভূমিকা পালন করতে পারে। গ্রামের মানুষের জীবনযাত্রার মান বাড়ানোর জন্যে তাদের তথ্য প্রাপ্তির সুবিধা নিশ্চিত করতে হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2005, 06:15 PM

Updated : 26 Apr 2022, 06:16 PM

বুধবার জাতীয় প্রেসক্লাবে ডি.নেট (ডেভেলপমেন্ট রিসার্চ নেটওয়ার্ক) এবং বাংলাদেশ ফ্রেন্ডশীপএডুকেশন সোসাইটি’র (বিএফইএস) যৌথ উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলা হয়। তথ্য সমাজ বিষয়ক বিশ্ব শীর্ষ সম্মেলনে (ডব্লিউএসআইএস) সুশীল সমাজের অংশগ্রহণ বিষয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে জানানো হয়, আগামী ১৬ থেকে ১৮ নভেম্বর অনুষ্ঠেয় সম্মেলনে দরিদ্র্য বিমোচনের জন্যে আইসিটি ধারণা গুরুত্বের সাথে তুলে ধরা হবে।

ডি.নেট (ডেভেলপমেন্ট রিসার্র্চ নেটওয়ার্ক) এবং বাংলাদেশ ফ্রেন্ডশীপএডুকেশন সোসাইটি’র (বিএফইএস) বর্তমানে ‘আমাদের গ্রাম’ ও ‘পল্লী তথ্য’ নামে দু’টি প্রকল্পের মাধ্যমে তৃণমূল পর্যায়ে আইসিটি নিয়ে কাজ করছে। তারা তথ্যে প্রবেশাধিকারের মাধ্যমে দরিদ্র্য বিমোচন করতে চায়। সম্মেলনে অংশ নিতে সংস্থা দু’টিকে জাতিসংঘ আমন্ত্রণ করেছে।

সম্মেলনে বিএফইএস’র সহযোগী পরিচালক সেলিম রেজা জানান, শীর্ষ সম্মেলনে দরিদ্রদের অবস্থার পরিবর্তনের লক্ষ্যে ভূমি, আয় ও ব্যয়ের উৎস, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, দরিদ্রতা চিহ্নিত করাসহ আইসিটির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হবে।

ডি.নেট’র প্রোগ্রাম পরিচালক মাহমুদ হাসান আশা প্রকাশ করেন, শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিরা ‘দরিদ্রের জন্যে আইসিটি’ শীর্ষক লক্ষ্য নির্ধারণ করতে সফল হবে।