গ্যালাক্সি এস২২ আলট্রা বনাম আইফোন ১৩ প্রো ম্যাক্স: ক্যামেরা
আগের দুই পর্বে আমরা তুলনা করেছি বাজারে প্রভাবশালী দুই নির্মাতার দুটি ফ্ল্যাগশিপ ফোনের দুটি বিষয় নিয়ে- নকশা এবং ডিসপ্লে।
এই তুলনার তৃতীয় ধাপে আজ থাকছে ফোন দুটির ক্যামেরার তুলনা-
গ্যালাক্সি এস২২ আলট্রা-তে গ্যালাক্সি এস২১ আলট্রা’র মতোই হার্ডওয়্যার সেটআপ রয়েছে। এর মানে হলো একটি কোয়াড-ক্যামেরা সিস্টেম রয়েছে এতে। রয়েছে একটি ১০৮ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গল ক্যামেরা, একটি ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং একজোড়া ১০ মেগাপিক্সেল ক্যামেরা।
অন্যদিকে অ্যাপলের আইফোন ১৩ প্রো ম্যাক্সে রয়েছে ট্রিপল-ক্যামেরা সিস্টেম। এর প্রতিটিতেই রয়েছে ১২ মেগাপিক্সেল সেন্সর। এর একটি ওয়াইড, একটি আল্ট্রা-ওয়াইড এবং অপরটি টেলিফোটো লেন্স।
ক্যামেরা হার্ডওয়্যারে কোনো পরিবর্তন না এনে যদি আইফোন ১৩ প্রো ম্যাক্সকে টপকে যেতে হয় তবে স্যামসাংয়ের দরকার হবে এআই অ্যালগরিদম এবং রঙের প্রযুক্তির দিকে নজর দেওয়া। মনে রাখা দরকার, এই মুহূর্তে বাজারে সেরা ক্যামেরা ফোনের সঙ্গে টক্কর দিতে হচ্ছে তাদের।
অ্যাপলের স্বাভাবিক রঙ, কোনো বিশেষ চেষ্টা ছাড়াই পয়েন্ট-অ্যান্ড-শুট ছবি তোলায় নির্ভুলতা এবং ‘সেন্সর-শিফট স্ট্যাবিলাইজেশনে’র ফলে অসম্ভব ভালো নাইট মোড শটকে হারানো কঠিন।
তবে, একটি ক্ষেত্রে নিশ্চিতভাবে বলা চলে স্যামসাং এগিয়ে গিয়েছে এবং সেটি হলো টেলিফটো ক্যামেরা। ১০ মেগাপিক্সেলের দুটি সেন্সর ৩এক্স এবং ১০এক্স জুমে ছবি তোলে। এর বিপরীতে অ্যাপলের একটি ১২ মেগাপিক্সেল টেলিফটো লেন্স কেবল ৩এক্স পর্যন্ত জুম করতে পারে।
সহজভাবে বলতে গেলে, জুম করা ছবিতে আগের মডেল গ্যালাক্সি এস২১ আল্ট্রা তুলনামূলকভাবে আইফোন ১৩ প্রো ম্যাক্সের চেয়ে ভাল ছিল। ফলে, নিশ্চিত করেই বলা যায়, নতুন মডেলটি অন্তত আগের পার্থক্যটি বজায় রাখতে পারবে।
ভিডিও ধারণের বেলায় অ্যাপলের ফোন সবসময়ই এগিয়ে থাকে। আর আইফোন ১৩ প্রো ম্যাক্সের সঙ্গে চমৎকার সফটওয়্যার এবং এআই কৌশল নিয়ে এসেছে। এর মধ্যে হাই-এন্ড ‘প্রো-রেস’ ভিডিও কোডেক এবং সিনেম্যাটিক মোডের কথা বলা যায়। ফুটেজে পোরট্রেইটের মতো বোকেহ ইফেক্ট আনা বা ফোকাস সমন্ময়ের সুবিধা এর মাধ্যমে নেওয়া সম্ভব।
সেলফির বেলায় গ্যালাক্সি এস ২২ আল্ট্রাতে রয়েছে ৪০ মেগাপিক্সেল সেন্সর। অপরদিকে আইফোন ১৩ প্রোতে রয়েছে ১২ মেগাপিক্সেল সেন্সর।
ক্যামেরায় আইফোনের অবস্থানকে পেছনে ফেলার জন্য স্যামসাংয়ের অনেক কাজ করা প্রয়োজন। তবে গ্যালাক্সি এস ২২ আল্ট্রা নিঃসন্দেহে তার নিজস্ব অনন্য কিছু অস্ত্র নিয়ে লড়াইয়ে আসবে, এটুকু বলাই যায়। বাকিটা ফোন হাতে আসার পর ছবি বা ভিডিও ধারণের পর বলা যাবে।
