২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাপ স্টোর লেনদেন পরিবর্তনে দেরি করতে পারবে না অ্যাপল

অ্যাপলকে ডিসেম্বরের নয় তারিখের মধ্যেই অ্যাপ স্টোরে লেনদেন বিষয়ে পরিবর্তন আনতে হবে। এটি পিছিয়ে দেওয়া প্রসঙ্গে ইউএস ডিস্ট্রিক্ট কোর্ট বিচারকের মন গলাতে পারেনি প্রতিষ্ঠানটি। সেপ্টেম্বরেই অ্যাপলকে অ্যাপ স্টোরে পরিবর্তন আনার নির্দেশ দিয়েছিলেন আদালত।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2021, 06:07 PM

Updated : 07 Apr 2022, 11:51 PM

সে সময় এপিক বনাম অ্যাপলের মামলার রায়ে বিচারক ইয়োভেন গনজালেস রজার্স অনেকটা মার্কিন প্রযুক্তি জায়ান্টের পক্ষেই রায় দিয়েছিলেন। শুধু নির্দেশ দিয়েছিলেন, অ্যাপলকে অবশ্যই ডিসেম্বরের নয় তারিখের মধ্যে অ্যাপ স্টোরে ডেভেলপারদের লেনদেন প্রক্রিয়া আনতে হবে।

এর প্রতিক্রিয়ায় রায়ের প্রয়োগে এক বছরের স্থগিতাদেশ চেয়েছিল মার্কিন প্রযুক্তি জায়ান্ট। এবার সে স্থগিতাদেশের আবেদনটিই খারিজ করে দিলেন বিচারক রজার্স। এ ছাড়াও এ বিষয়টি ‘মৌলিকভাবে ত্রুটিপূর্ণ’ আখ্যা দিয়েছেন তিনি।

অ্যাপলের যুক্তি হলো- বিকল্প লেনদেন প্রক্রিয়া ব্যবহারের ক্ষেত্রে ব্যবহারকারী, ডেভেলপার ও নিজেদের সুরক্ষায় আরও সময় প্রয়োজন তাদের। এর আগেও প্রতিষ্ঠানটি বলেছে, আদালতের আদেশ অনুসরণ করে ডিসেম্বরের নয় তারিখের মধ্যে ডেভেলপারদেরকে বিকল্প লেনদেন প্রক্রিয়া লিংক করতে দেওয়ার বিষয়টি “সম্পদের বাজে ব্যবহার” হয়ে দাঁড়াবে।

কারণ, এর সম্মতির সুযোগকে কেন্দ্র করে গড়ে উঠা এপিকের “প্রায় অনিবার্য মামলা”। এ ছাড়াও মামলার এ অংশ নিয়ে আপিল করছে অ্যাপল। কোর্ট অফ আপিলের এ সম্পর্কিত সিদ্ধান্ত জানাতে এক বছরেরও বেশি সময় লাগতে পারে।

রজার্স নিজের সাম্প্রতিক রায়ে জানিয়েছেন, এ স্থগিতাদেশ থেকে সবচেয়ে বেশি লাভবান হবে অ্যাপল। তিনি আরও জানান, ব্যবহারকারীদের সুরক্ষিত রেখেও এ নির্দেশ মানার “অনেক উপায়” দেখতে পাচ্ছেন আদালত।

“নীতিমালা প্রতিষ্ঠায় সময়ের প্রয়োজন, হয়তো, এটি বাদে আদালতকে আর কোনো কারণ দেখাতে পারেনি অ্যাপল যা দিয়ে এ সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে স্থগিতাদেশ প্রশ্নে দাবি করা ক্ষতিগুলো হবে।”