২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফেইসবুক ‘স্টোরিজ’-এ এলো রিঅ্যাকশন

‘স্টোরিজ’ বিভাগেও গ্রুপ চ্যাট আর রিঅ্যাকশন-এর সুবিধা যোগ করেছে ফেইসবুক। নিজেদের মূল অ্যাপের এই ফিচারে আরও বেশি ব্যবহারকারীকে আকৃষ্ট করার লক্ষ্যে এই পদক্ষেপ নিয়েছে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যমটি।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2018, 03:57 PM

Updated : 19 Aug 2022, 02:14 PM

বৃহস্পতিবার প্রযুক্তি সাইট সিনেট-এর প্রতিবেদনে বলা হয়, “সামাজিক মাধ্যমটি তাদের এই সেবার জন্য আরও কিছু নতুন ফিচার ঘোষণা করেছে, এর মাধ্যমে মানুষ একাধিক ছবি আর ভিডিও পোস্ট করতে পারবে যেগুলো ২৪ ঘণ্টা পর আপনাআপনি মুছে যাবে।”

এখন কোনো ব্যবহারকারী কারও ‘স্টোরি’তে জবাব দেন, তাহলে তারা আরও ব্যবহারকারীকে যোগ করতে পারবেন, তাদেরকে নিয়ে ফেইসবুক মেসেঞ্জারে একটি গ্রুপ চালু হবে। সেই সঙ্গে ব্যবহারকারীরা তাদের ‘স্টোরি’ ফিচার থেকে না সরেই মেসেঞ্জারে কোনো মেসেজ এলে তা দেখতে পাবেন বলে উল্লেখ করা হয়েছে আইএএনএস-এর প্রতিবেদনে।

প্রযুক্তি সাইটটির প্রতবেদনে আরও বলা হয়, ফেইসবুক তাদের নিউজ ফিডের মতো স্টোরিজ ফিচারেও ‘লাইক’, ‘লাভ’ আর ‘স্যাড’ রিঅ্যাকশন বাটন আনছে।

প্রতদ্বন্দ্বী স্ন্যাপচ্যাট-এর কাছ থেকে ‘স্টোরিজ’-এর ধারণা “নকল” করে নিজেদের অধীনস্থ হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম আর মূল ফেইসবুক সেবায় এই ফিচার আনে সোশাল জায়ান্টটি। 

পুরনো খবর:

ফেইসবুক স্টোরিজ-এ নতুন আপডেট