২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেক্স টয়-এরও কান আছে!

গোপনে গ্রাহকের শব্দ রেকর্ড করছে সেক্স টয়, এমন অভিযোগ উঠেছে লাভেন্স-এর পণ্য নিয়ে।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2017, 06:46 PM

Updated : 12 Apr 2022, 12:43 AM

বিষয়টি বুঝতে পেরে ইতোমধ্যেই গ্রাহকের কাছে ক্ষমা চেয়েছে নির্মাতা প্রতিষ্ঠানটি। এজন্য সফটওয়্যারে “সামান্য ত্রুটিকে” দোষারোপ করেছে প্রতিষ্ঠানটি, বলা হয়েছে ইন্ডিপেন্ডেন্ট-এর প্রতিবেদনে।

গ্রাহকরা যখন বুঝতে পারেন রিমোট নিয়ন্ত্রিত ভাইব্রেটর অ্যাপ শব্দের ফাইল রেকর্ড করছে এবং তাদের ফোনে সেগুলো মজুদ করছে তখন তারা এ নিয়ে অভিযোগ করতে শুরু করেন।

সোশাল নিউজ ওয়েবসাইট রেডিট-এ অনেক গ্রাহক অভিযোগ করেছেন তারা এতে ভুক্তভোগী হয়েছেন।

ত্রুটির জন্য গ্রাহকের কাছে ক্ষমা চেয়েছে লাভেন্স। আর ত্রুটি সাড়ানো হয়েছে বলেও নিশ্চিত করা হয়।

প্রতিষ্ঠানের এক মুখপাত্র ব্রিটিশ ট্যাবলয়েড মিরর-কে বলেন, “এই ক্যাশ ফাইল সেশন শেষ হওয়ার পর নিজে থেকে মুছে না গিয়ে বর্তমানে আপনার ফোনে থেকে যাচ্ছে। এছাড়া ফাইলটি যখন তৈরি করা হয় তখন এটি ওভাররাইট হয়, নতুন কোনো ফাইল তৈরি হয় না।”

ভুক্তভোগী এক গ্রাহক বলেন, তারা শেষবার যখন তাদের সেক্স টয় ব্যবহার করেছেন তখন এটি ছয় মিনিটের একটি রেকর্ড করেছে।

রেডিটে আরেক গ্রাহক বলেন, “ধারণা করা হচ্ছে লাভেন্স রিমোট নিয়ন্ত্রিত ভাইব্রেটর অ্যাপটি যখন ভাইব্রেটর চালু থাকে তখন রেকর্ড করতে থাকে।”