আইফোন ভাগের অভিযোগ যুক্তরাষ্ট্রেও
আইফোন ৮-এর ব্যাটারি ফুলে গিয়ে আইফোন দুই ভাগ হয়ে যাওয়ার বিষয় নিয়ে অ্যাপল খতিয়ে দেখার কথা বলার এক সপ্তাহ পর আবারও এলো এমন অভিযোগ। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রে এবারই প্রথম আইফোন নিয়ে এই অভিযোগ এলো।
ইলেকট্রনিকস পণ্য বিক্রেতা মার্কিন প্রতিষ্ঠান বেস্ট বাই-এর এক কর্মী রেডিটে বলেন, তার দোকানে এই সমস্যায় পড়া একটি আইফোন ৮ ফেরত দেওয়া হয়েছে। নিজের পোস্টে এ নিয়ে একটি ছবিও পোস্ট করেছেন তিনি।
এই সমস্যা নিয়ে `এটিই হয়তো শেষ ঘটনা নয়’ বলে উল্লেখ করা হয়েছে আইএএনএস-এর প্রতিবেদনে। এতে বলা হয়, এ পর্যন্ত বিক্রি হওয়া লাখ লাখ আইফোন ৮-এর মধ্যে অভিযোগ পাওয়ার সংখ্যাটা এখনও উল্লেখযোগ্য পরিমাণে পৌঁছায়নি।
ছবি- টুইটার
সর্বপ্রথম তাইওয়ানে এক ব্যবহারকারী চার্জ দেওয়ার সময় তার আইফোন ৮ প্লাস দুই ভাগ হয়ে গেছে বলে দাবি করেন।
চলতি বছর ২২ সেপ্টেম্বর থেকে আইফোন ৮ আর আইফোন ৮ প্লাস বিক্রি শুরু হয়। এখনও এই দুই আইফোন বিক্রির পরিমাণ নিয়ে কোনো সংখ্যা প্রকাশ করেনি মার্কিন টেক জায়ান্টটি।
চলতি বছর ২৭ অক্টোবর থেকে আইফোন X-এর জন্য প্রি-অর্ডার নেওয়া শুরু হবে, আর এর বিক্রি শুরু হবে ৩ নভেম্বর।
