২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৩০ সেপ্টেম্বর বিআইএফ আইটি কনফারেন্স

৩০ সেপ্টেম্বর বাংলাদেশ ইনোভেশন ফোরামের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে “বিআইএফ আইটি কনফারেন্স”।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2017, 06:34 PM

Updated : 12 Apr 2022, 12:18 AM

তথ্য-প্রযুক্তির বিকাশের এই যুগে স্থানীয় এবং আন্তর্জাতিক বাজারে দিনে দিনে প্রয়োজন বেড়ে চলেছে দক্ষ জনবলের। এই লক্ষ্যকে সামনে রেখে বিকাশমান খাতগুলো নিয়ে বেসিস মিলানায়তনে দিনব্যাপী আয়োজিত হতে যাচ্ছে এই করফারেন্স।

সকাল ৯.৩০ থেকে সন্ধ্যা ৭.৩০ পর্যন্ত অনুষ্ঠিতব্য এই কনফারেন্সে দিনব্যাপী ৬টি টেকনিকাল সেমিনারের আয়োজন করা হবে। নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত এবং অভিজ্ঞ ব্যাক্তিবর্গ উক্ত সেমিনারগুলো পরিচালনা করবেন।

ওই কনফারেন্সে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন তথ্যপ্রযুক্তি বিভাগের সচিব সুবীর কিশোর চৌধুরী , বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বেসিস সভাপতি মোস্তাফা জব্বার।

এই কনফারেন্সে অংশগ্রহণের জন্য অংশগ্রণকারীকে ১০ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে নিবন্ধন করতে হবে। সবার জন্য উন্মুক্ত হলেও আসন সংখ্যা সীমিত হওয়ার কারণে অংশগ্রহণকারীর আগ্রহ এবং পরবর্তী ভবিষ্যৎ পরিকল্পনাকে চিন্তা করে প্রতিজনকে একটিমাত্র নির্দিস্ট সেমিনারে নিবন্ধন করার জন্য অনুরোধ করা হয়েছে।

আয়োজনে সহযোগিতায় আছে লিডস কর্পোরেশন লিমিটেড, রাইজ আপ ল্যাবস, ই-সফট, ইউনিভার্সিটি অফ গ্লোবাল ভিলেজ ও অলিভিন আই টি লিমিটেড এবং ভ্যেনু পার্টনার- বেসিস।

আয়োজিত সেমিনারে  ওয়েব ডেভেলপমেন্ট উইথ লারাভেল, ডিজিটাল মার্কেটিং, প্রফেশনার এএসপি ডটনেট এমভিসি, অগমেন্টেড রিয়ালিটী/ ভার্চুয়াল রিয়ালিটি রোবোটিক্স ও আইওটি নিয়ে আলোচনা করা হবে।