সামাজিক মাধ্যমে সহায়তা চাইবেন না: কোস্ট গার্ড
যুক্তরাষ্ট্রে হার্ভি ঝড়ে আক্রান্তদের কারও কোনো সহায়তা দরকার হলে তা সামাজিক মাধ্যমে না চেয়ে জরুরী নাম্বারে কল করতে আহ্বান জানিয়েছে ইউএস কোস্ট গার্ড।
কোস্ট গার্ড-এর পক্ষ থেকে জরুরী নাম্বারে কল করতে অনুরোধ জানানো হলেও অনেকের মোবাইল ফোনের ব্যাটারির চার্জ ফুরিয়ে যাচ্ছে বলেও খবর বেরিয়েছে।
কেন কোস্ট গার্ড এই অনুরোধ করল? এই বিশেষজ্ঞের মতে, সামাজিক মাধ্যম পোস্ট নিশ্চিত করা কঠিন হওয়ায় এই অনুরোধ করা হতে পারে।
অনেক মানুষ তাদের ঠিকানা দিয়ে তাদেরকে উদ্ধার করতে মাইক্রোব্লগিং সাইট টুইটারে পোস্ট দিচ্ছেন বলে উল্লেখ করা হয়েছে বিবিসি’র প্রতিবেদনে। তবে, এক্ষেত্রে সবগুলো অনুরোধই যে নজরে এসেছে তা নয়, আর অনেকগুলো পোস্ট ভুয়াও হতে পারে।
ব্যবসায় ও সমাজের উপর সামাজিক মাধ্যমের প্রভাব নিয়ে পরমার্শদানকারী ইউয়ান সেম্পল বলেন, “ওয়েব অগোছালো আর অপ্রত্যাশিত।” কোস্ট গার্ড-এর পরামর্শ মানুষকে মানানো চ্যালেঞ্জের হবে বলেও মন্তব্য করেন তিনি।
সেম্পল বলেন, “যদি আপনি কোনো চরম পরিস্থিতে পড়েন, আর আপনি আনুষ্ঠানিক চ্যানেলগুলোতে অ্যাকসেস নিতে না পারে, আর সেখানে আপনার সিগন্যাল দেখে অন্য কেউ আপনাকে সহায়তা করতে আসবে বলে আশা থাকে, তবে কোস্ট গার্ড-এর উপদেশ মানানো কঠিন হবে।”
এদিকে কোমর পর্যন্ত বন্যার পানিতে আটকে পড়ার একটি ছবি টুইটারে ভাইরাল হয়ে পড়ার পর, এক আশ্রয়স্থলে অধিবাসীদের উদ্ধার করা হয়েছে।
টেক্সাসে আক্রান্ত সদস্যরা যাতে নিজেদের নিরাপদ হিসেবে চিহ্নিত করতে পারেন সেজন্য সেইফটি চেক-ইন চালু করেছে ফেইসবুক।
