আয় বেড়েছে ফেইসবুকের
চলতি বছরের প্রথম প্রান্তিকে ৮০৩ কোটি ডলার আয় করেছে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুক।
ছবি শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রাম, মেসেজিং অ্যাপ মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ-এর এই মালিক প্রতিষ্ঠানটি এখন সবচেয়ে বড় ডিজিটাল বিজ্ঞাপন ব্যানার। চলতি বছরের শুরুর তিন মাসে ফেইসবুক বিশ্বব্যাপী প্রতি ব্যবহারকারীর কাছ থেকে ৪.২৩ ডলার করে আয় করেছে। সে হিসাবে এক বছরের আগের একই সময়ের তুলনায় প্রতিষ্ঠানটির আয় বেড়েছে ৫১ শতাংশ।
২০১৬ সালে একই বছর প্রতি ব্যবহারকারীর কাছ থেকে ফেইসবুকের করা আয়ের পরিমাণ ছিল ৩.৩২ ডলার। তবে, সর্বশেষ প্রান্তিকের এই আয়টা আর আগের প্রান্তিকের তুলনায় কম, ২০১৬ সালের শেষ তিন মাসে প্রতিষ্ঠানটির এই আয়ের পরিমাণ ছিল মাথাপিছু ৪.৮৩ ডলার।
বুধবার রাতে বিশ্লেষকদের সঙ্গে এক কনফারেন্স কলে ফেইসবুক-এর প্রধান পরিচালন কর্মকর্তা শেরিল স্যান্ডবার্গ বলেন, “বিশ্বব্যাপী প্রতি মাসে ৭০ লাখ ব্যবসায় প্রতিষ্ঠান এখন ফেইসবুক পেইজ ব্যবহার করছে, আর তাদের মধ্যে আরও বেশি বেশি প্রতিষ্ঠান এখন বিজ্ঞাপনদাতা হয়ে উঠছে।”
তিনি আরও বলেন, “সাম্প্রতিক সময়ে আমরা আরও ঘোষণা করেছি যে ফেইসবুকে ৫০ লাখ ব্যবসায় প্রতিষ্ঠান সক্রিয়ভাবে বিজ্ঞাপন প্রচার করছে।”
প্রতিষ্ঠানটির বিজ্ঞাপন থেকে হওয়া আয় এলাকার উপর নির্ভর করে, বলা হয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি’র প্রতিবেদনে।
স্যান্ডবার্গ-এর মতে, আরও ব্যবসায় প্রতিষ্ঠান ছোট স্ক্রিনের ডিভাইসে বেশি প্রভাব দেখছেন। বিজ্ঞাপনদাতারা এখন টেলিভিশন আর প্রিন্ট মিডিয়ার বাইরে গিয়ে চিন্তা করছেন, যাতে তারা গ্রাহকদের ফোনেই নিজেদের ব্যবসায় পৌঁছে দিতে পারেন।
সর্বশেষ প্রান্তিকে প্রতিষ্ঠানটির মোট আয়ের ৮৫ শতাংশই মোবাইল ডিভাইস থেকে এসেছে, যা ২০১৬ সালের একই সময়ে হওয়া ৮২ শতাংশের চেয়ে বেশি- বুধবার ফেইসবুকের পক্ষ থেকে এই তথ্য প্রকাশ করা হয়।
বছরের শুরুর কয়েক মাসে প্রতিষ্ঠানটি আট কোটি নতুন মাসিক ব্যবহারকারী যোগ করতে সমর্থ হয়েছে।
