২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘গুচ্ছ ড্রোন’ পরীক্ষা করছে যুক্তরাষ্ট্র

যুদ্ধ বিমান হতে এক ঝাঁক ক্ষুদ্র ড্রোন উন্মোচন করেছে মার্কিন সেনাবাহিনী। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় পরীক্ষার সময় প্লেনটি থেকে ১০৩টি ক্ষুদ্রাকার ড্রোন অবমুক্ত করা হয়।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2017, 01:04 AM

Updated : 11 Oct 2022, 01:19 PM

আগের বছর অক্টোবরে এফ/এ-১৮ সুপার হর্নেট প্লেন ব্যবহার করে ‘পারডিক্স’ নামের ড্রোনগুলো উন্মোচন করা হয়, জানিয়েছে বিবিসি। এবার সেটির ভিডিও প্রকাশ করেছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ।

১২ ইঞ্চি বিস্তারের এই ড্রোনগুলো স্বয়ংক্রিয়ভাবে চলে। আর ড্রোনগুলোর প্রতিটির আলাদা আলাদা মস্তিষ্কের বদলে একটি বন্টনকৃত মস্তিষ্ক বা সিস্টেম রয়েছে। যারে ফলে ড্রোনগুলো একে অপরের সঙ্গে যোগাযোগ করে এবং একসঙ্গে গুচ্ছাকারে কাজ করে।

একজন প্রতিরক্ষা বিশ্লেষক জানান, এই ড্রোনগুলোর সুবিধা হল এরা আকাশে নজরদারী ব্যবস্থাকে ফাঁকি দিতে পারে। এবং এটি সম্ভবত নজরদারীর কাজেই ব্যবহার করা হবে।

“আলাদা আলাদাভাবে পারডিক্স-কে আগে থেকে প্রোগ্রাম করা হয়নি, এগুলো একটি গুচ্ছ যা সিদ্ধান্ত নেওয়া এবং ঝাঁকের স্বভাব অনুযায়ী এরা একটি বন্টনকৃত মস্তিষ্ক ব্যবহার করে, ” বলেন স্ট্রাটেজিক ক্যাপাবিলিটিস অফিস-এর পরিচালক উইলিয়াম রপার।

তিনি আরও বলেন, “যেহেতু প্রতিটি পারডিক্স একে অপরের সঙ্গে যোগা্যোগ এবং কাজ করে তাদের কোনো নেতা নেই।”

মূলত ড্রোনগুলো নকশা করেন ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি-এর এক প্রোকৌশল শিক্ষার্থী। ২০১৩ সালে সেনাবাহিনীর পরীক্ষার জন্য এটির সর্বশেষ উন্নয়ন করা হয়।

আগের বছর মে মাসে মার্কিন নৌবাহিনী এমন একটি সিস্টেমের পরীক্ষা চালিয়েছে যা আকাশে দ্রুত ড্রোন ওড়াতে পারে।

শুধু যুক্তরাষ্ট্রই নয় আগের বছর চীনও এ ধরনের স্থীর-পাখার এক ঝাঁক ড্রোন উন্মোচন করেছে।