Published : 06 Jan 2017, 08:45 PM
রয়টার্সের ওই সূত্র জানায়, প্রতিষ্ঠানটি তাদের বৈশ্বিক মোট ৬০ হাজার কর্মীর প্রায় পাঁচ শতাংশ ছাঁটাই করতে যাচ্ছে। চীনে প্রতিষ্ঠানটির হ্যান্ডসেট ব্যবসায় থেকে ছাঁটাই হবে মোট কর্মীর ১০ শতাংশ বা ছয়শ’ জন। বর্তমানে দেশটিতে স্মার্টফোন বাজারে শেয়ার হারাচ্ছে প্রতিষ্ঠানটি।
এই কর্মীছাঁটাই সম্পর্কে জ্ঞাত প্রতিষ্ঠানটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, “চীনের হ্যান্ডসেট ব্যবসায়ে কর্মীছাঁটাইয়ের পরিমাণটা ২০ শতাংশ ছাড়াতে পারে।” আর স্থানীয় এক ব্যবস্থাপক তার কাছে অবশ্যই ছাঁটাই করতে হবে এমন কর্মীদের তালিকা পাঠান হয়েছে বলে জানান। ওই কর্মীরা স্বদেশীয় প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান হুয়াওয়ে-তে চাকরির আবেদন করেছেন।
এ নিয়ে জেডটিই আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি প্রকাশ করেছে বলে জানিয়েছে রয়টার্স। এটি একমাত্র চীনা প্রতিষ্ঠান যারা যুক্তরাষ্ট্রে অর্থপূর্ণ উপস্থিতি ধরে রেখেছে, বলা হয়েছে সংবাদমাধ্যমটির প্রতিবেদনে।
ইরানে বিক্রি নিয়ে ওয়াশিংটনের আইন লঙ্ঘনের অভিযোগে মার্কিন প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে জেডটিই-এর কাছে পণ্য রপ্তানি নিষিদ্ধ করে ২০১৬ সালের মার্চে ঘোষণা দেয় মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়।
কর্মীদের উদ্দেশ্যে নতুন বছরের বাণীতে জেডটিই চেয়ারম্যান ঝাও শিয়ানমিং জানান, প্রতিষ্ঠানটি “৩১ বছরের ইতিহাসে সবচেয়ে বড় সংকট কাটিয়ে উঠেছে।”