Published : 16 Nov 2016, 07:58 PM
এই বইটিতে দেওয়া হয়েছে উজ্জ্বল ছবি, যা মনে করিয়ে দেবে অ্যাপলের প্রথম আইফোন এবং অ্যাপল ওয়াচের জন্য তৈরি করা বিখ্যাত ডিজাইন, জানিয়েছে ব্যবসা বাণিজ্যবিষয়ক প্রকাশনা বিজনেস ইনসাইডার।
অ্যাপলের প্রধান ডিজাইন কর্মকর্তা জনি আইভ সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, “পরিকল্পনাটি ছিল মানবজাতির উদ্দেশ্যে প্রকৃতভাবে ভালো কিছু তৈরির চেষ্টা করা, যা স্টিভকে (স্টিভ জবস, অ্যাপলের প্রতিষ্ঠাতা এবং সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা) শুরু থেকেই প্রভাবিত করত এবং আমাদের পরিকল্পনা এটি থাকবে এবং আমাদের লক্ষ্য এটাই যেমনটি অ্যাপল ভবিষ্যতে হবে।"
তিনি নতুন পণ্যটি সম্পর্কে বলেন, “এই বইটি বছর ধরে অ্যাপল দলের বানানো ডিজাইনের সাজানো সংগ্রহ হিসেবে বানানো হয়েছে। আমরা আশা করছি এটি কেমন করে এবং কেন আমরা বিদ্যমান তার কিছু ধারণা নিয়ে আসবে। ছাত্রদের ডিজাইনের নিয়মাবলির একটি সম্পদ হিসেবে সরবরাহ করছি।"
এ বইটি সিলভারের মাধ্যমে উজ্জল করা হয়েছে, কাপড় দিয়ে বাঁধাই করা হয়েছে এবং প্রকাশিত করছে অ্যাপল নিজেই। বইটি দুইটি সংস্করণে এসেছে। ছোটটি এ৪ সাইজ পেপারের সমান এবং মূল্য ১৯৯ ডলার আর বড়টি ১৩ ইঞ্চি বাই ১৬.২৫ ইঞ্চি, যার মূল্য ২৯৯ ডলার।
অ্যাপল জানায়, এটি আট বছর ধরে সংস্কার করা হয়েছে এবং এই বইটি স্টিভ জবস-এর উদ্দ্যেশে উৎসর্গ করা হয়েছে।