৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

এশিয়ার তিন দেশে বন্ধ হচ্ছে কেইমু

এশিয়ার তিনটি দেশে বন্ধ করা হচ্ছে রকেট ইন্টারনেট-এর ই-কমার্স সাইট কেইমু। ফিলিপাইন, মিয়ানমার এবং কম্বোডিয়ায় কেইমু সেবা করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2016, 05:09 PM

Updated : 20 Aug 2022, 01:51 PM

কম্বোডিয়ায় সেবা বন্ধের বিষয়টি সাইটে একটি পোস্টের মাধ্যমে জানিয়েছে কেইমু। সাইটে আরও বলা হয়, বর্তমানে বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলংকা, নেপাল এবং সৌদি আরবে সেবা চালু রেখেছে প্রতিষ্ঠানটি।

২০১৫ সালের সেপ্টম্বরে কেইমুর সহ-প্রতিষ্ঠাতা এবং ব্যবস্থাপনা পরিচালক নিরোশান বালাসাবরামানিয়াম টেক ইন এশিয়াকে জানিয়েছিলেন, যে সকল দেশে বেশি শপিং মল এবং বড় রিটেইলার নেই সেই দেশগুলোতে ব্যবসা বাড়ানোর পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। "এটি উঠতি মধ্যবিত্ত এবং ক্ষুধার্থদের জন্য ঘাটতি কমাবে," বলেন তিনি।

কম্বোডিয়ায় ৩৬ জন কর্মী এবং ১২ হাজারের উপর পণ্য ছিল কেইমু-র। মিয়ানমার এবং ফিলিপিন্সের কর্মী এবং পণ্যের সংখ্যা জানায়নি প্রতিষ্ঠানটি।

এ বছরের জুনে রকেট ইন্টারনেটের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় এশিয়াতে দারাজ এবং কেইমু-কে একাত্ব করা হতে পারে। এ ছাড়াও পাকিস্তানে কেন্দ্রীয়ভাবে ব্যবসা করার পরিকল্পনা জানায় প্রতিষ্ঠানটি।