৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

বাইদুর আর্নি বাটের গ্রাহক ১০ কোটি ছাড়িয়েছে

এআই প্রযুক্তির পেছনে উঠে পড়ে লাগা চীনের কয়েক ডজন ছোট বড় প্রযুক্তি কোম্পানিকে পেছনে ফেলে দেশটিতে প্রথম এআই পণ্য নিয়ে আসার দুর্দান্ত সুযোগ জুটেছিল বাইদুর।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2023, 12:19 PM

Updated : 29 Dec 2023, 12:19 PM

চীনা টেক জায়ান্ট বাইদুর চ্যাটজিপিটি সদৃশ প্রযুক্তি আর্নিবটের গ্রাহক ১০ কোটি ছাড়িয়ে গেছে।

বেইজিংয়ে অনুষ্ঠিত একটি ডিপ লার্নিং সম্মেলন থেকে অগাস্টে প্রকাশিত এই জেনারেটিভ এআই প্রযুক্তিটির গ্রাহকসংখ্যা ১০ কোটির মাইলফলক অতিক্রমের ঘোষণা দেন কোম্পানিটির প্রধান প্রযুক্তি কর্মকর্তা ওয়াং হাইফেং। পূর্ণাঙ্গভাবে প্রকাশের আগে পাঁচ মাস ব্যাপী সীমিতসংখ্যক গ্রাহকের কাছে আংশিক ও পরীক্ষামূলকভাবে প্রযুক্তিটি প্রকাশ করেছিলো কোম্পানিটি।

পরীক্ষামূলক প্রকাশটি হতাশাজনক হলেও বিশ্লেষকরা বলেছেন, এআই প্রযুক্তির পেছনে উঠে পড়ে লাগা চীনের কয়েক ডজন ছোট বড় প্রযুক্তি কোম্পানিকে পেছনে ফেলে দেশটির বাজারে প্রথম এআই পণ্য নিয়ে আসার দুর্দান্ত সুযোগ জোটে বাইদুর।

এর আগে ২০২২ সালের নভেম্বরে মার্কিন কোম্পানি ওপেনএআই তাদের চ্যাটজিপিটি বাজারে ছাড়লে, সেটি ছয় মাসের মধ্যে বিশ্বের দ্রুততম জনপ্রিয়তা পাওয়া সফটওয়্যার অ্যাপ্লিকেশন হিসাবে নিজের জায়গা করে নেয়।

বাইদুর সিইও রবিন লি গতবছর বারবার আর্নিবট এবং সংশ্লিষ্ট পণ্যগুলোর সম্ভবনার কথা বলে নিজেদের সার্চ ইঞ্জিন, ক্লাউড এবং স্মার্ট কারের মতো প্রধান ব্যবসাগুলোর শেয়ার দর বাড়ানোর চেষ্টা করেন – বলেছে রয়টার্স।

বৃহস্পতিবার জেনারেটিভ এআই চ্যাটবটগুলোর একটি তালিকা প্রকাশ করেছে সুপারক্লু, সেখানে আর্নি ৭৯ দশমিক শূন্য দুই পেয়ে চীনের এআই বট গুলোর মধ্যে শীর্ষ স্থান লাভ করলেও চ্যাটজিপিটির সর্বশেষ সংস্করণটির চেয়ে ১০ পয়েন্ট পিছিয়ে রয়েছে।