২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

এখন ছবি থেকে ভিডিও বানাতে পারবে জেমিনাই

গুগলের এআই ফিল্ম তৈরির অ্যাপ ‘ফ্লো’-তেও ‘ভিও ৩’ এর এই ‘ইমেজ-টু-ভিডিও’ জেনারেশন ফিচার ব্যবহার করা যাবে। ‘ভিও ৩’ উন্মুক্ত হয়েছে বিশ্বের ৭৫টি দেশের জন্য।

এখন ছবি থেকে ভিডিও বানাতে পারবে জেমিনাই
‘ভিও ৩’-ই একমাত্র মডেল যা ভিডিওর সঙ্গে সঙ্গে অডিও সিংক করে দিতে পারে।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2025, 08:17 PM

Updated : 26 Aug 2026, 01:22 PM

জেমিনাই অ্যাপে ছবি থেকে ভিডিও বানানোর ফিচার আনছে গুগল। ‘ইমেজ-টু-ভিডিও জেনারেটর’ নামের এ ফিচারটি কোম্পানির ‘ভিও ৩’ মডেলে আসছে। 

গুগল গত সপ্তাহে ‘এআই আল্ট্রা’ সাবস্ক্রাইবারদের জন্য সীমিতভাবে চালু করার পর এখন ‘এআই প্রো’ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করে দিয়েছে।  

জেমিনাইয়ের ‘ইমেজ-টু-ভিডিও’ জেনারেশন ব্যবহার করতে প্রথমে প্রম্পট বারের ‘টুল’ অপশনে চেপে ‘ভিডিও’ নির্বাচন করতে হবে। ‘ভিও ৩’ দিয়ে বর্তমানে ৭২০পি এর আট সেকেন্ডের ক্লিপ তৈরি করা যাবে বলে প্রতিবেদনে লিখেছে এনগ্যাজেট। 

ব্যবহারকারীর প্রম্পট অনুযায়ী জেমিনাই ১৬:৯ ল্যান্ডস্কেপ ফরম্যাটে একটি ভিডিও বানিয়ে দেবে, তবে, এটি টিকটকের ‘এআই অ্যালাইভ’ ফিচার দিয়ে বানানো ভিডিওগুলোর মত সামাজিক মাধ্যমে ব্যবহার করার মত দুর্দান্ত হবে না।

যদিও বর্তমানে ‘ভিও ৩’-ই একমাত্র মডেল যা ভিডিওর সঙ্গে সঙ্গে অডিও সিঙ্ক্রোনাইজ করে দিতে পারে।   

গুগলের এআই ফিল্ম তৈরির অ্যাপ ‘ফ্লো’-তেও ‘ভিও ৩’ এর এই ‘ইমেজ-টু-ভিডিও’ জেনারেশন ফিচার ব্যবহার করা যাবে। ‘ভিও ৩’ উন্মুক্ত হয়েছে বিশ্বের ৭৫টি দেশের জন্য। 

জেমিনাই অ্যাপের মাধ্যমে ছবি থেকে ভিডিও তৈরি এখন ওয়েবেও সম্ভব। গুগল আশা করছে চলতি সপ্তাহের শেষ নাগাদ মোবাইল ব্যবহারকারীরা এ ফিচারটি ব্যবহার করতে পারবেন।  

‘গুগল এআই প্রো’ দিয়ে ফিচারটি ব্যবহার করলে প্রতিমাসে ২০ ডলার গুণতে হবে আর ‘এআই আল্ট্রা’ দিয়ে ব্যবহার করতে চাইলে ২৫০ ডলারের মাসিক সাবস্ক্রিপশন কিনতে হবে।