শান্তা সিকিউরিটিজের শেয়ার কেনাবেচার অ্যাপ শান্তা ইজিট্রেড
গুগল প্লে-স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাবে অ্যাপ্লিকেশনটি।
পুঁজিবাজারে শেয়ার লেনদেনে নতুন প্রজন্মের ট্রেডিং প্ল্যাটফর্ম শান্তা ইজিট্রেড চালু করেছে শান্তা সিকিউরিটিজ।
নতুন এ সংযোজনের মাধ্যমে পুঁজিবাজারে এ ব্রোকারেজ হাউজের বিনিয়োগকারীরা তাদের স্মার্টফোন থেকে নিরবচ্ছিন্ন শেয়ার কেনাবেচার (ট্রেডিং) সুযোগ পাবেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ব্রোকারেজ হাউজটি।
এ অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম (ওএমএস) অ্যাপটির মাধ্যমে গ্রাহক সহজেই পুঁজিবাজার এবং তার পছন্দের প্রতিষ্ঠানের বর্তমান অবস্থা নিরীক্ষা করে যে কোনো স্থান থেকে নির্বিঘ্নে লেনদেন করতে পারবেন বলে জানিয়েছে শান্তা সিকিউরিটিজ।
শান্তা ইজিট্রেডের উদ্বোধন উপলক্ষে শান্তা সিকিউরিটিজের সিইও কাজী আসাদুজ্জামান বলেন, “শান্তা ইজিট্রেড তৈরির পেছনে আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিল উন্নত প্রযুক্তির সাহায্যে দেশের সাধারণ বিনিয়োগকারীদের নিরবচ্ছিন্ন ট্রেডিংয়ের সুযোগ করে দেওয়া।
“পাশাপাশি অ্যাপটির মাধ্যমে লেনদেন করার আগে আমাদের গ্রাহক যেন সহজেই শেয়ারবাজার বিশ্লেষণ করে সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারেন, তার সর্বোচ্চ চেষ্টাটাই আমরা করেছি।”
গুগল প্লে-স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাবে অ্যাপ্লিকেশনটি বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
