০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

বিএসইসি কার্যালয়ের নিরাপত্তায় সহায়তা দেবে সশস্ত্র বাহিনী

বিএসইসির কার্যক্রম যাতে যথাযথ প্রক্রিয়ায় ও নির্বিঘ্নে সম্পাদিত হয় তা নিশ্চিতেই নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বিএসইসি কার্যালয়ের নিরাপত্তায় সহায়তা দেবে সশস্ত্র বাহিনী
গত রোববার বিএসইসিতে বৈঠক করেন সশস্ত্র বাহিনীর পদস্থ কর্মকর্তারা। ছবি: বিএসইসি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2024, 05:55 PM

Updated : 26 Aug 2026, 10:36 AM

সরকারের গুরুত্বপূর্ণ পরিকাঠামো হওয়ায় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নিরাপত্তা নিশ্চিতে সহায়তা করবেন সশস্ত্র বাহিনীর সদস্যরা।

নিরাপত্তা নিয়ে রোববার আগারগাঁওয়ে বিএসইসির কার্যালয়ে চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সঙ্গে বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী ও সশস্ত্র বাহিনীর পদস্থ কর্মকর্তাদের বৈঠক হয়।

সোমবার বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “পুঁজিবাজার দেশের অর্থনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি সরকার ঘোষিত গুরত্বপূর্ণ তথ্য পরিকাঠামোর অন্তর্ভুক্ত রয়েছে। 

“বিএসইসির সুষ্ঠু নিরাপত্তা নিশ্চিতে আগারগাঁও শেরে বাংলা নগর প্রশাসনিক এলাকার দায়িত্বপ্রাপ্ত সশস্ত্র বাহিনী ও আইন প্রয়োগকারী সংস্থা সহায়তা করবে মর্মে উল্লেখিত বৈঠকে আলোচিত হয়।”

বিএসইসির কার্যক্রম যাতে যথাযথ প্রক্রিয়ায় ও নির্বিঘ্নে সম্পাদিত হয় তা নিশ্চিতেই নিরাপত্তা জোরদার করা হয়েছে।

পুঁজিবাজারে টানা দরপতনে ক্ষুব্ধ বিনিয়োগকারীদের একটি অংশ গত বৃহস্পতিবার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ দেখান। 

‘সাধারণ বিনিয়োগকারী’ ব্যানারে শ’দুয়েক লোক বিএসইসির ফটকের সামনে অবস্থান নেন ওইদিন। তাদের বিক্ষোভের কারণে অফিস সময় শেষ হলেও ওইদিন সন্ধ্যা ৭টা পর্যন্ত বিএসইসির কোনো কর্মচারী কার্যালয় থেকে হতে পারেননি।

বিএসইসির ফটক আটকে ‘বিনিয়োগকারীদের’ বিক্ষোভ