২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিঙ্গার বিডির এজিএম ৩০ এপ্রিল

প্রকৌশল খাতের কোম্পানি সিঙ্গারবিডির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরিবর্তন করা হয়েছে। ৩০ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০টায় এই কোম্পানির এজিএম অনুষ্ঠিত হবে।চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2015, 04:38 PM

Updated : 25 Apr 2022, 01:11 PM

সিটি কর্পোরেশন নির্বাচনের কারণে এজিএমের তারিখ পরিবর্তন করা হয়েছে। তবে এজিএমের স্থান এবং অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে। আগামী ৩০ এপ্রিল স্পেক্ট্রা কনভেনশন সেন্টার লিমিটেড, হাউজ-১৯, রোড-৭, গুলশান-১ এজিএম অনুষ্ঠিত হবে।

এর আগে কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় ২৮ এপ্রিল এজিএমের তারিখ নির্ধারণ করা হয়েছিল।