২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন গভর্নরকে বিএসইসি চেয়ারম্যানের অভিনন্দন

কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর আব্দুর রউফ তালুকদারের সঙ্গে দেখা করে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2022, 08:23 PM

Updated : 14 Jul 2022, 07:02 PM

বুধবার বিএসইসির অফিসিয়াল ফেইসবুক পাতায় এই খবর দেওয়া হয়।

নতুন গভর্নরের সঙ্গে অতীতে একসঙ্গে কাজ করার অভিজ্ঞতায় ভবিষ্যতেও সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে যৌথভাবে দেশের অর্থনীতি ও পুঁজিবাজারের জন্য কাজ করা যাবে বলে আশা প্রকাশ করেছেন বিএসইসি চেয়ারম্যান।

অর্থ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব হিসেবে আব্দুর রউফ তালুকদার ‘পুঁজিবাজারবান্ধব নেতৃত্ব দিয়েছিলেন’ বলে উল্লেখ করেছে বিএসইসি।

বিএসইসির আয়োজনে যুক্তরাষ্ট্র ও সুইজারল্যান্ডে আয়োজিত রোড শো’তেও রউফ তালুকদারের যোগ দেওয়ার কথা স্মরণ করেন শিবলী রুবাইয়াত।