২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসই সূচক ৭ হাজারের নিচে

সপ্তাহের শেষ দিনের দরপতনে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক নেমে এসেছে সাত হাজার পয়েন্টের নিচে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2022, 06:55 PM

Updated : 02 Aug 2022, 02:56 PM

বৃহস্পতিবার দিন শেষে এ বাজারের প্রধান সূচক ডিএসইএক্স অবস্থান করছে ৬ হাজার ৯৯১ দশমিক ৩৬ পয়েন্টে, যা আগের দিনের চেয়ে ৫২ দশমিক ৩৪ পয়েন্ট বা দশমিক ৭৪ শতাংশ কম।

এ সপ্তাহের পাঁচ দিনের লেনদেনে ডিএসইতে সূচক কমেছে ৯৪ দশমিক ৫৯ পয়েন্ট। তাতে ১৫ দিন পরে সূচক আবার ৭ হাজার পয়েন্টের নিচে নেমে গেল।

এ বাজারে মোট ১ হাজার ৪ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে এদিন, যা আগের কর্মদিবসে ১ হাজার ২১৩ কোটি ৬৫ লাখ টাকা ছিল।

লেনদেন হওয়া মোট ৩৭৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের মধ্যে ৭৫টির দর বেড়েছে, ২৫৭টির কমেছে এবং ৪৫টির দর অপরিবর্তিত রয়েছে।

ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৩ দশমিক শূন্য ৭ পয়েন্ট কমে ১ হাজার ৫০৮ দশমিক ১৪ পয়েন্ট হয়েছে। ডিএস৩০ সূচক ২৪ দশমিক ৭৬ পয়েন্ট কমে হয়েছে ২ হাজার ৫৭৩ দশমিক ৮৫ পয়েন্ট।

লেনদেনে শীর্ষ ১০ কোম্পানি: বেক্সিমকো লিমিটেড, অরিয়ন ফার্মা, বিএসসি, ফরচুন সুজ, ইয়াকিন পলিমার, সোনালী পেপার, রহিমা ফুড, বিএটিবিসি, জেএমআই সিরিঞ্জ ও স্কয়ার ফার্মা।

দাম বাড়ায় শীর্ষ ১০ কোম্পানি: জি কিউ বলপেন, স্টাইল ক্র্যাফট, অ্যাপেক্স ফুডস, জেএমআই সিরিঞ্জ, অ্যাম্বি ফার্মা, ইস্টার্ন কেবলস, ওয়াটা কেমিকেলস, আরামিট সিমেন্ট, বেঙ্গল উইন্ডসর ও স্ট্যান্ডার্ড সিরামিকস।

সবচেয়ে বেশি দর হারানো ১০ কোম্পানি: সেন্ট্রাল ফার্মা, সিঙ্গার বিডি, সেনা কল্যাণ ইন্স্যুরেন্স, ফার কেমিক্যাল, ফরচুন সুজ, ইউনিক হোটেল, মীর আকতার হোসেন, জিএসপি ফাইন্যান্স, সুহৃদ ইন্ডাস্ট্রিজ ও পেনিনসুলা ইন্ডাস্ট্রিজ।

এদিন সূচক কমেছে চট্টগ্রামের পুঁজিবাজারেও, তবে লেনদেন আগের দিনের তুলনায় বেড়েছে। 

এ বাজারের প্রধান সূচক সিএএসপিআই ১৭৪ দশমিক ৫২ পয়েন্ট কমে ২০ হাজার ৪৫৯ দশমিক ৫৬ পয়েন্ট হয়েছে।

সিএসইতে মোট ৩৪ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১৮ দশমিক ৪২ শতাংশ বা ৫ কোটি ৪০ লাখ টাকা বেশি।

সিএসইতে লেনদেন হওয়া ৩১৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের মধ্যে ৬০টির দর বেড়েছে, ২১৯টির কমেছে এবং ৩৭টির দর অপরিবর্তিত রয়েছে।