সূচকে নামমাত্র ঊর্ধ্বগতি
বেশির ভাগ শেয়ারের দাম কমলেও সপ্তাহের প্রথম দিন রোববার দেশের দুই পুঁজিবাজারে সূচক সামান্য বেড়েছে।
দিন শেষে প্রধান পুঁজিবাজার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিন থেকে ৩ দশমিক ৫৮ পয়েন্ট বেড়ে ৭ হাজার ৮৯ দশমিক ৫৩ পয়েন্টে অবস্থান করছে।
সূচকের সঙ্গে এ বাজারে লেনদেনও আগের দিনের তুলনায় ১ দশমিক ৭০ শতাংশ বা ২১ কোটি ৩২ লাখ টাকা বেশি হয়েছে।
ঢাকায় এদিন ১ হাজার ২৭৫ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের কর্মদিবসে ছিল ১ হাজার ২৫৪ কোটি ৩৩ লাখ টাকা।
রোববার প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ৩৭৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ১৪২টির এবং কমেছে ১৯৬টির। অপরিবর্তিত রয়েছে ৪১টির দর।
ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ দশমিক ৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৫২২ দশমিক ৯৮ পয়েন্টে।
ডিএস৩০ সূচক ৭ দশমিক ৫৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৬০৫ দশমিক শূন্য ৫ পয়েন্টে।
লেনদেনের শীর্ষ ১০
ফরচুন সুজ, অরিয়ন ফার্মা, বেক্সিমকো লিঃ, বিএসসি, সাইফ পাওয়ার, সোনালী পেপার, ইউনিয়ন ইন্স্যুরেন্স, ইয়াকিন পলিমার, বে-লিজিং, বিএটিবিসি।
দাম বাড়ার শীর্ষ ১০
আরামিট সিমেন্ট, বিডি থাই ফুড, সেন্ট্রাল ফার্মা, শমরিতা হসপিটাল, তমিজুদ্দিন টেক্সটাইল, জেমিনী সি ফুড, লিব্রা ইনফিউশন, ফরচুন সুজ, সোনারগাঁ টেক্সটাইল ও অ্যাপেক্স ফুড।
দর হারানো শীর্ষ ১০
কুইন সাউথ টেক্সটাইল, পেনিনসুলা চিটাগং, বিএসসি, একমি পেস্টিসাইড, ইয়াকিন পলিমার, ফারইস্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্স, পেপার প্রসেসিং, বিবিএস, নাহী অ্যালুমেনিয়াম ও একমি ল্যাবরেটরিজ।
এদিন চট্টগ্রামের পুঁজিবাজারেও সূচক সামান্য বেড়েছে। তবে লেনদেন কমেছে।
এ বাজারের প্রধান সূচক সিএএসপিআই ৬ দশমিক ৩৯ পয়েন্ট বা দশমিক শূন্য ৩ শতাংশ বেড়ে অবস্থান করছে ২০ হাজার ৭৭৫ দশমিক ৭৯ পয়েন্টে।
সিএসইতে ৩১১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড কেনাবেচা হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২৯টির, কমেছে ১৫২টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৪টির দর।
রোববার লেনদেন আগের দিনের তুলনায় ৯ দশমিক ৩৮ শতাংশ বা ৫ কোটি ৯৬ লাখ টাকা কমেছে।
মোট ৫৭ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ৬৩ কোটি ৫৩ লাখ টাকা।
