২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেশির ভাগের দর কমলেও সূচক বেড়েছে ডিএসইতে

সপ্তাহের প্রথম দিন রোববার দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইতে বেশির ভাগ শেয়ারের দাম কমলেও সূচক বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2022, 08:20 PM

Updated : 02 Aug 2022, 02:51 PM

দিন শেষে এ বাজারে লেনদেন হওয়া ৩৮০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৫৫টির এবং কমেছে ১৭৭টির। অপরিবর্তিত রয়েছে ৪৮টির দর।

এদিন শুরু থেকেই ঊর্ধ্বমুখী ধারায় চলা লেনদেন শেষ পর্যন্ত বজায় ছিল। ইতিবাচক এমন প্রবণতার কারণেই বেশির ভাগের শেয়ারদর আগের দিনের থেকে কমলেও শেষ পর্যন্ত বড় মূলধনি কোম্পানির দর বাড়ার ওপর ভিত্তি করে সূচক বাড়ে ডিএসইতে।

দিন শেষে প্রধান সূচক ডিএসইএক্স আগের দিন থেকে ৪০ দশমিক ৭৭ পয়েন্ট বা দশমিক ৫৮ শতাংশ বেড়ে ৭ হাজার ৬৪ দশমিক ২৯ পয়েন্ট অবস্থান করছে।

রোববার এ বাজারে লেনদেনও আগের দিনের তুলনায় ৫ দশমিক ৮৫ শতাংশ বা ৭৩ কোটি ৮২ লাখ টাকা বেশি হয়েছে।

মোট এক হাজার ৩৩৫ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের কর্মদিবসে ছিল ১ হাজার ২৬১ কোটি ২৭ লাখ টাকা।

ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৯ দশমিক ৭৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৫১৩ দশমিক ৯৯ পয়েন্টে।

ডিএস৩০ সূচক ১৯ দশমিক ১৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৬১১ দশমিক ৫৪ পয়েন্টে।

লেনদেনের শীর্ষ ১০

বেক্সিমকো লিঃ, বিএসসি, বিএটিবিসি, একমি ল্যাব, বিবিএস, ইউনিয়ন ব্যাংক, ফরচুন সুজ, স্কয়ার ফার্মা, ওরিয়ন ফার্মা ও কেটিএল।

দাম বাড়ার শীর্ষ ১০

রিলায়েন্স ইন্স্যুরেন্স, বিএসসি, একমি ল্যাব, বিডি থাই ফুড, তসরীফা ইন্ডাস্ট্রিজ, ইউনিয়ন ইন্স্যুরেন্স, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, কেটিএল, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স, ও প্রগতি ইন্স্যুরেন্স।

দর হারানোর শীর্ষ ১০

বিডি থাই, ন্যাশনাল পলিমার, লিবরা ইনফিউশন, কুইনসাউথ টেক্সটাইল, এনআরবিসি ব্যাংক, সানলাইফ ইন্স্যুরেন্স, আলিফ ইন্ডাস্ট্রিজ, আলিফ ম্যানুফ্যাকচারিং, বিডি ল্যাম্পস, অগ্নি সিস্টেম ও ইয়াকিন পলিমার।

এদিন চট্টগ্রামের পুঁজিবাজারেও সূচক ও লেনদেন বেড়েছে। 

এ বাজারের প্রধান সূচক সিএএসপিআই ১৪৫ দশমিক ২৭ পয়েন্ট বা দশমিক ৭১ শতাংশ বেড়ে অবস্থান করছে ২০ হাজার ৭২১ দশমিক ৫৫ পয়েন্টে।

সিএসইতে ৩০৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড কেনাবেচা হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪১টির, কমেছে ১৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির দর।

রোববার এ বাজারে লেনদেন আগের দিনের তুলনায় ৩১ দশমিক ৫৫ শতাংশ বা ১২ কোটি ৮১ লাখ টাকা বেড়েছে।

মোট ৫৩ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ৪০ কোটি ৫৯ লাখ টাকা।