সূচক কমেছে পুঁজিবাজারে
সপ্তাহের দ্বিতীয় দিন সূচক কমেছে বাংলাদেশের পুঁজিবাজারে, তবে বেড়েছে লেনদেন।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫১ দশমিক ৩২ পয়েন্ট বা ১ দশমিক শূন্য ২ শতাংশ কমে ৪ হাজার ৯৪৬ দশমিক ৬৭ পয়েন্টে অবস্থান করছে।
এ বাজারে রোববার ৯৬৫ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের কর্মদিবসে ৮৮৯ কোটি ৩৭ লাখ টাকা ছিল।
ডিএসইতে লেনদেন হয়েছে ৩৫৭টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ৬৫টির, আর কমেছে ২৬৩টির। আর অপরিবর্তিত রয়েছে ২৯টির দর।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ১৩৮ দশমিক ৪৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ১৪৭ পয়েন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক ৯৬ শতাংশ কম।
সিএসইতে ৩৬ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ২৯ কোটি শূন্য ২৩ লাখ টাকা।
সিএসইতে লেনদেন হয়েছে ২৮০টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬২টির, কমেছে ১৯০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির দর।
