২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সূচক বেড়েছে পুঁজিবাজারে

সপ্তাহের তৃতীয় দিন সূচক বেড়েছে বাংলাদেশের দুই পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2020, 04:33 PM

Updated : 10 Oct 2022, 07:22 PM

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৯ দশমিক ১৩ পয়েন্ট বা দশমিক ৪০ শতাংশ বেড়ে ৪ হাজার ৭৮১ দশমিক ৫৭ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে মঙ্গলবার ৭৮৬ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের কর্মদিবসে ছিল ৭২৯ কোটি ৩৭ লাখ টাকা।

ঢাকার বাজারে লেনদেন হয়েছে ৩৫৭টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ১৩৭টির, আর কমেছে ১৭২টির। আর অপরিবর্তিত রয়েছে ৪৮টির দর।

ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৯ দশমিক ৫১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১১৩ দশমিক ৮০ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১৪ দশমিক ৮০ পয়েন্ট বেড় অবস্থান করছে ১ হাজার ৬৬০ দশমিক ৫৪ পয়েন্টে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ৫৮ দশমিক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৬৪৬ পয়েন্টে, যা আগের দিনের তুলনায় ৪৩ শতাংশ বেশি।

সিএসইতে ২৪ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ৩০ কোটি ২০ লাখ টাকা।

সিএসইতে লেনদেন হয়েছে ২৬৮টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১১টির, কমেছে ১১১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টির দর।