২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ ৬ মাসে ৪০% লভ্যাংশ ঘোষণা গ্রামীণফোনের

পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের কোম্পানি গ্রামীণফোন শেয়ারহোল্ডার জন্য সর্বশেষ ৪০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2020, 05:55 PM

Updated : 18 Aug 2022, 02:25 PM

২০১৯ সালের শেষ ছয় মাসের (জুলাই-ডিসেম্বর) লভ্যাংশ এটি। এর আগে প্রথম ছয় মাসের জন্য (জানুয়ারি-জুন) ৯০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল প্রতিষ্ঠানটি; যা ইতোমধ্যে শেয়ারহোল্ডাররা পেয়েছেন।

২১ এপ্রিল সাধারণ সভায় জুলাই-ডিসেম্বর সময়ের ৪০ শতাংশ লভ্যাংশ অনুমোদন হলে গ্রামীণফোনের শেয়ারহোল্ডাররা সবমিলিয়ে ২০১৯ সালের জন্য ১৩০ শাতংশ বা ১৩ টাকা লভ্যাংশ পাবেন।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গ্রামীণফোন। বাংলাদেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটেও এ তথ্য জানানো হয়েছে।

জিপি জানিয়েছে, ২০১৯ সাল শেষে গ্রামীনফোনের শেয়ার প্রতি মুনাফা হয়েছে ২৫ টাকা ৫৬ পয়সা। আগের বছর শেয়ার প্রতি মুনাফা হয়েছিল ২৪ টাকা ৭১ পয়সা।

শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ২৮ টাকা ৪০ পয়সা। আগের বছর শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছিল ২৭ টাকা ২৮ পয়সা।

গ্রামীনফোনের সাধারন সভা অনুষ্ঠিত হবে ২১ এপ্রিল।রেকর্ড ডেট ১৭ ফেব্রুয়ারি।