২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুনাফায় ফিরেছে প্রাইম ফাইন্যান্স

মুনাফার ধারায় ফিরেছে প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2019, 08:43 PM

Updated : 08 Apr 2022, 04:26 PM

গত কয়েক বছরের লোকসান কাটিয়ে ২০১৮ সালে ৫ কোটি ৮৯ লক্ষ টাকা মুনাফা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং এই আর্থিক প্রতিষ্ঠানটি।

সম্প্রতি কোম্পানির ২৩তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এই মুনাফা অর্জনের ঘোষণা দেয়া হয়েছে বলে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ মাসুদুর রহিম।

তিনি বলেন, কোম্পানির পরিচালনা পর্ষদের পুণর্গঠন, পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন, খেলাপি ঋণ আদায়, সাবসিডিয়ারি ও অ্যাসোসিয়েট কোম্পানির সুষ্ঠু ব্যবস্থাপনা এবং ব্যয় সংকোচন নীতি গ্রহণের ফলে মুনাফার পথে ফিরেছে প্রাইম ফাইন্যান্স।

চলতি বছরেও এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন মাসুদুর রহিম।

“এটি গ্রাহক ও শেয়ারহোল্ডারদের জন্য একটি ইতিবাচক খবর।”

এজিএমে ২০১৮ সালের যে নিরীক্ষা হিসাব প্রতিবেদন অনুমোদন দেয়া হয়েছে তাতে ৫ কোটি ৮৯ লাখ টাকা মুনাফার কথা উল্লেখ করা হয়েছে।