টানা দরপতন, ডিএসইএক্স দুই মাসে সর্বনিম্ন
দরপতন চলছেই বাংলাদেশের পুঁজিবাজারে।
প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫০ পয়েন্টের মতো কমে ৫ হাজার ২৩০ পয়েন্টে নেমে এসেছে। যা দুই মাসের মধ্যে সর্বনিম্ন।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ১৭০ পয়েন্ট।
নতুন বাজেটে পুঁজিবাজারে জন্য কিছু ইতিবাচক পদক্ষেপ নেয়া হয়েছে। সবার প্রত্যাশা ছিল বাজেট পাসের পর বাজার ভালো হবে। কিন্তু সেটা না হয়ে উল্টো বাজারে দরপতন চলছেই।
বাজার বিশ্লেষণে দেখা যায়, সপ্তাহের চতুর্থ দিন বুধবার ডিএসইএক্স সূচক ৪৯ দশমিক ৪১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২৩০ পয়েন্টে। এই সূচকটি দুই মাসের মধ্যে সর্বনিম্নে।
এর আগে গত ১৫ মে এই সূচক ছিল ৫ হাজার ১৯৬ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৯৮ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৮৬০ পয়েন্টে।
বুধবার ঢাকায় ৪০৮ কোটি ৮৮ লাখ ১৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা মঙ্গলবারের চেয়ে ১০৪ কোটি টাকা কম।
মঙ্গলবার এই বাজারে ৫১২ কোটি ৯১ লাখ ২৪ হাজার টাকা লেনদেন হয়েছিল।
বুধবার ডিএসইতে ৩৫৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫১ টির, কমেছে ২৭৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির।
অন্যদিকে সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১৬৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৩০ পয়েন্টে।
হাতবদল হয়েছে ১৮ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার। মঙ্গলবার লেনদেনের পরিমাণ ছিল ১৯ কোটি ৫১ লাখ টাকা।
লেনদেনে অংশ নিয়েছে ২৬৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৩৯টির, কমেছে ২০৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির।
