সূচক সামান্য বাড়লেও লেনদেন কমেছে
মূলসূচক সামান্য বাড়লেও লেনদেন কমেছে বাংলাদেশের পুঁজিবাজারে।
সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫০৫ দশমিক ৪৯ পয়েন্টে।
অপপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২২ দশমিক ৭৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৮১ দশমিক ২৮ পয়েন্টে।
বৃহস্পতিবার ডিএসইতে ৩৫২ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বুধবার তুলনায় লেনদেন কমেছে ৯০ লাখ টাকা।
বুধবার এই বাজারে লেনদেনের পরিমাণ ছিল ৩৫২ কোটি ৫০ লাখ টাকা।
ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৩ দশমিক ০১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫০৫ দশমিক ৪৯ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ২৬ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২৮১ পয়েন্টে। আর ডিএস৩০ দশমিক ০৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৬৮ পয়েন্টে।
অন্যদিকে সিএসইতে ৯ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এই লেনদেন আগের দিনের তুলনায় ১৩ কোটি ৭৭ লাখ টাকা কম।
লেনদেন হয়েছে ২৪৩টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১৫ টির, কমেছে ৯৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির
