২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লেনদেন কমলেও সূচক বেড়েছে

লেনদেন কমলেও মূল্যসূচক বেড়েছে বাংলাদেশের পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2018, 04:32 PM

Updated : 11 Oct 2022, 12:51 PM

সপ্তাহের প্রথম দিন রোববার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১৬ পয়েন্টের বেশি।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে প্রায় ৫৬ পয়েন্ট।

বাজার বিশ্লেষণে দেখা যায়, রোববার ডিএসইতে ৩৫৩ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গত সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবারের চেয়ে ১০৯ কোটি ২২ লাখ টাকা কম।

বৃহস্পতিবার এই বাজারে ৪৬২ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

অন্যদিকে সিএসইতে ৬০ কোটি ৬৯  লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের এই অংক বৃহস্পতিবারের তুলনায় ১৪ কোটি টাকা বেশি।

রোববার ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৪৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১৮টির, কমেছে ১৮৪টির। আর অপরিবর্তিত রয়েছে ৪১টি কোম্পানির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১৬ দশমিক ৪৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৮১ দশমিক ৭৭ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ দশমিক ৪৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২১৩ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৮ দশমিক ৮৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৮৫০ পয়েন্টে।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫৫ দশমিক ৬০পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ১৯৪ দশমিক ৫৮ পয়েন্টে।

লেনদেন হয়েছে ২৩৭ টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯২ টির, কমেছে ১১৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২ টির দর।