দর বাড়ার কারণ জানে না এমারেল্ড অয়েল
পুঁজিবাজারে তালিকাভুক্ত এমারেল্ড অয়েলের শেয়ার দর কোন কারণ ছাড়াই অস্বাভাবিক বাড়ছে।
১৩ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৯০ পয়সা বা ৩২ শতাংশ বেড়েছে।
কোম্পানিটির শেয়ার দর এভাবে বাড়াকে অস্বাভাবিক বলছে ডিএসই। এর কারণ জানাতে কোম্পানিটিকে নোটিশ পাঠানো হয়।
নোটিশের জবাবে ডিএসইকে কোম্পানিটির পক্ষ থেকে বুধবার জানানো হয়েছে, এ জন্য তাদের কাছে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই।
