২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সূচক বেড়েছে দুই বাজারে

সপ্তাহের তৃতীয় দিন দেশের দুই পুঁজিবাজারে সূচক বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2018, 05:30 PM

Updated : 19 Aug 2022, 02:26 PM

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বা ডিএসইএক্স প্রায় ২৮ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ৩৮১ পয়েন্টে অবস্থান করছে।

লেনদেনও বেড়েছে ডিএসইতে। এদিন লেনদেন হয়েছে ৭১০ কোটি ৫২ লাখ টাকা, যা আগের দিনের চেয়ে ৭১ কোটি ২১ লাখ টাকা বেশি।

এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩৩৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৩০টির, কমেছে ১৭২টির ও অপরিবর্তিত রয়েছে ৩৪টির।

ডিএসইএস বা ডিএসই শরিয়াহ সূচক ৬ দশমিক ৩৭ পয়েন্ট বেড়ে প্রায় এক হাজার ২৫৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১২ দশমিক ৪১ পয়েন্ট বেড়ে প্রায় এক হাজার ৯০১ পয়েন্টে অবস্থান করছে।

এদিকে মঙ্গলবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দুই কোটি ১৬ লাখ টাকা কমে ৩৩ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।

লেনদেনে থাকা ২৪৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৪টির, কমেছে ১১৫টির ও অপরিবর্তিত রয়েছে ২৫টির দর।

দিন শেষে সিএসই সার্বিক সূচক সিএএসপিআই প্রায় ১০৫ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৫৪৪ পয়েন্টে অবস্থান করছে।