সূচক বেড়েছে পুঁজিবাজারে
সপ্তাহের দ্বিতীয় দিন দেশের পুঁজিবাজারে সূচক বেড়েছে।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরুর পর থেকে সূচক বাড়তে বাড়তে শেষ ইতিবাচক অবস্থায় লেনদেন শেষ হয়।
দিন শেষে ডিএসইর প্রধান সূচক বা ডিএসইএক্স ১৪ পয়েন্ট বেড়ে প্রায় ৫ হাজার ৮৭৯ পয়েন্টে অবস্থান করছে।
এই বাজারে হাতবদল হয়েছে ৬৯১ কোটি ৫ লাখ টাকা, যা আগের দিনের চেয়ে ৬ কোটি ৯৪ লাখ টাকা বেশি।
ডিএসইতে লেনদেনে অংশ হওয়া ৩৩৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৯টির, কমেছে ১৫৩টির ও অপরিবর্তিত রয়েছ ৪২টির।
এদিকে সোমবার দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২ কোটি ১৭ লাখ টাকা বেড়ে ৩২ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।
লেনদেনে থাকা ২৪৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৬টির, কমেছে ৯৪টির ও অপরিবর্তিত রয়েছে ২৪টির দর।
দিন শেষে সিএসই সার্বিক সূচক সিএএসপিআই প্রায় ৬৭ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ১৫৫ পয়েন্টে অবস্থান করছে।
