তিন দিন পর ঊর্ধ্বমুখী হলো সূচক
সপ্তাহের চতুর্থ দিন দেশের পুঁজিবাজারে সূচক বেড়েছে।
বুধবার দুই পুঁজিবাজারে লেনদেন শুরু হয় সূচক বৃদ্ধিতে; মাঝে কমলেও শেষ পর্যন্ত সূচক ইতিবাচক রেখে লেনদেন শেষ হয়।
এর আগে টানা ৩ দিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ২০৪ পয়েন্ট কমে যায়। আগের দিন মঙ্গলবার সূচক ছিল নয় মাসের মধ্যে সবচেয়ে কম ।
তবে বুধবার দিন শেষে ডিএসইর প্রধান সূচক বা ডিএসইএক্স ১১ পয়েন্ট বেড়ে প্রায় ৫ হাজার ৬৩৫ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ২২৪ কোটি ৮ লাখ টাকা, যা আগের দিনের চেয়ে ৫৮ কোটি ২৩ লাখ টাকা কম।
ডিএসইএস বা ডিএসই শরিয়াহ সূচক ৪ দশমিক ৯২ পয়েন্ট বেড়ে প্রায় একহাজার ৩৩৮ পয়েন্টে রয়েছে; এবং ডিএস৩০ সূচক ৫ দশমিক ৪৩ পয়েন্ট বেড়ে প্রায় ২ হাজার ৯০ পয়েন্টে অবস্থান করছে।
এদিকে বুধবার দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ১৫ কোটি ১২ লাখ টাকা কমে ১১ কোটি ২৪ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।
লেনদেনে থাকা ২০৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৯টির, কমেছে ৬৭টির ও অপরিবর্তিত রয়েছে ৩০টির দর।
দিন শেষে সিএসই সার্বিক সূচক সিএএসপিআই প্রায় ৩৭ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৪২৩ পয়েন্টে অবস্থান করছে।
