সূচকে বড় ধস
টানা পাঁচদিন বাড়ার পর সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের দুই পুঁজিবাজারে সূচকের বড় পতন হয়েছে।
সোমবার লেনদেন শুরুর পর সূচক কিছুটা বাড়লেও এরপর থেকে কমতে থাকে, যা লেনদেনের শেষ পর্যন্ত ছিল।
ডিএসইতে এর আগে টানা পাঁচদিনে ১১২ পয়েন্ট বাড়ে সূচক। এরও আগে সাতদিনে প্রায় ৪৭০ পয়েন্ট কমে সূচক।
সোমবার ডিএসইতে লেনদেন হয়েছে ৩৮৯ কোটি টাকা ৫৩ লাখ টাকা, যা আগের দিনের চেয়ে ২৬ কোটি ৯ লাখ টাকা বেশি।
ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩৩৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯০টির, কমেছে ২০৯টির ও অপরিবর্তিত রয়েছে ৩৫টির।
ডিএসইর প্রধান সূচক বা ডিএসইএক্স ৪৮ পয়েন্ট কমে প্রায় পাঁচ হাজার ৮৩৫ পয়েন্টে অবস্থান করছে; ডিএসইএস বা ডিএসই শরিয়াহ সূচক ৬ দশমিক ০৫ পয়েন্ট কমে প্রায় এক হাজার ৩৬৭ পয়েন্টে রয়েছে এবং ডিএস৩০ সূচক ২০ দশমিক ০৪ পয়েন্ট কমে প্রায় ২ হাজার ১৫২ পয়েন্টে অবস্থান করছে।
লেনদেনে থাকা ২২৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬২টির, কমেছে ১৪৮টির ও অপরিবর্তিত রয়েছে ১৭টির দর।
দিন শেষে সিএসই সার্বিক সূচক সিএএসপিআই প্রায় ১৪২ পয়েন্ট কমে ১৮ হাজার ৩০ পয়েন্টে অবস্থান করছে।
