অস্বাভাবিক দর বেড়েছে প্যারামাউন্ট টেক্সটাইলের
শেয়ারের অস্বাভাবিক দরবৃদ্ধির কারণ জানে না পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড।
দর বাড়ার কারণ জানতে চেয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সোমবার নোটিস পাঠালে এই জবাব দিয়েছে কোম্পানিটি।
গত ছয় কার্যদিবসের মধ্যে পাঁচ দিনই দর বেড়েছে প্যারামাউন্ট টেক্সটাইলের। ১৯ নভেম্বর শেয়ারটির দর ছিল ৩২ টাকা ৩০ পয়সা, যা বেড়ে সোমবার ৪২ টাকা ৫০ পয়সায় উঠেছে।
মঙ্গলবার ডিএসইর ওয়েবসাইটে বলা হয়, দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে প্যারামাউন্ট টেক্সটাইল কর্তৃপক্ষ।
