২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সহযোগী কোম্পানিতে বিনিয়োগ করবে এসিআই

পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের (এসিআই) পরিচালনা পর্ষদ সহযোগী ও যৌথ কোম্পানিতে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2017, 05:23 PM

Updated : 19 Aug 2022, 05:49 PM

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

সোমবার কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের পর কার্যকর করা হবে।

কোম্পানিটি তার সহযোগী প্রতিষ্ঠান এসিআই ফুড লিমিটেডে ২৪ কোটি ৭০ লাখ টাকা বিনিযোগ করবে।

আর যৌথ কোম্পানি টেটলিতে এসিআইতে বিনিয়োগ করবে আরও ৪ কোটি টাকা। সব মিলিয়ে কোম্পানিটি বিনিয়োগ করবে ২৮ কোটি ৭০ লাখ টাকা।