সিঙ্গার বাংলাদেশের মুনাফা বেড়েছে ৩২%
চলতি বছরের প্রথম নয় মাসে পুঁজিবাজারে তালিকাভুক্ত সিঙ্গার বাংলাদেশের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) আগের একই সময়ের চেয়ে ৩২ শতাংশ বেড়েছে।
কোম্পানির জানুয়ারি-সেপ্টেম্বর সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের এ তথ্য মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়।
শুধু তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) সিঙ্গার বাংলাদেশের ইপিএস হয়েছে ৪ টাকা ৬৮ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৩ টাকা ৩০ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৭ টাকা ৩২ পয়সা।
