সূচক বেড়েছে পুঁজিবাবাজারে
সপ্তাহের তৃতীয় দিনের লেনদেনে বাংলাদেশের দুই পুঁজিবাজারেই সূচক বেড়েছে।
এর মধ্যে প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন আগের দিনের চেয়ে কমলেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) চেয়ে বেড়েছে।
ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দর কমেছে। তবে দর বাড়া শীর্ষ ১০টি কোম্পানির তালিকার চারটিউ ব্যাংক খাতের, যার মধ্যে সর্বোচ্চ দর বেড়েছে ব্র্যাক ব্যাংকের শেয়ারের।
মঙ্গলবার দিন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১২ দশমিক ৯১ পয়েন্ট বেড়ে ৬ হাজার ১৪১ দশমিক ৮১ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ দশমিক ৪৫ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৩৪৭ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৭ দশমিক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৭৬ পয়েন্টে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, এদিন ডিএসইতে ৭৬৫ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে ২০ কোটি ২৭ লাখ টাকা কম। সোমবার ডিএসইতে লেনদেন হয় ৯৬৭ কোটি ৮৪ লাখ টাকা।
লেনদেনে অংশ নেওয়া ৩৩১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৬টির, কমেছে ১৮৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির শেয়ার দর।
দরপতনের তালিকার শীর্ষ ১০ কোম্পানি হলো- আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড, আমরা নেটওয়ার্ক লিমিটেড ফাইন ফুডস, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্সুরেন্স, নর্দান জুট মেনুফ্যাক্চারিং, আনলিমা ইয়ার্ন ডাইং, লিগাসি ফুটওয়ার, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট।
মঙ্গলবার দিনের লেনদেন শেষে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৪ পয়েন্টের মতো বেড়ে ১৯ হাজার ৯৫ দশমিক ৩৮ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে ৪৯ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ২৩ লাখ টাকা বেশি।
এই বাজারে লেনদেন হওয়া ২৪৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮২টির, কমেছে ১৪০টির ও অপরিবর্তিত রয়েছে ২৪টির।
