২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লভ্যাংশ নির্ধারণী সভা ডেকেছে এমজেএল বাংলাদেশ

পুঁজিবাজারের তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের কোম্পানি এমজেএল বাংলাদেশ পরিচালনা পর্ষদের সভা ডেকেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2017, 01:17 PM

Updated : 19 Aug 2022, 05:44 PM

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

১৯ অক্টোবর অনুষ্ঠেয় এমজেএল বাংলাদেশ লিমিটেডের পর্ষদ সভায় গত ৩০ জুন শেষ হওয়া আর্থিক বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন নিয়ে পর্যালোচনা হবে। সাধারণত পর্ষদসভা থেকে লভ্যাংশের বিষয়ে ঘোষণা আসে।

এমজেএল বাংলাদেশ ২০১৬ সালের ৩০ জুন পর্যন্ত ২৮ মাসে ৬০ শতাংশ নগদ এবং ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল ।

সর্বশেষ অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, নয় মাসে (জুলাই-মার্চ) কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৫ টাকা ১১ পয়সা।

কোম্পানিটির রিজার্ভ অর্থের পরিমাণ ১৬০ কোটি ৯৯ লাখ টাকা এবং ১০ টাকার প্রতিটি শেয়ারের বিপরীতে সম্পদমূল্য রয়েছে ৩২ টাকা ৮৭ পয়সা।

২০১১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া কোম্পানিটির শেয়ার এ ক্যাটাগরিতে লেনদেন হচ্ছে।