ব্যাপক দরপতন পুঁজিবাজারে
ব্যাংক খাতের কোম্পানিগুলোর শেয়ারের দরপতনের প্রভাবে বড় ধরনের ধস নেমেছে দেশের দুই পুঁজিবাজারে।
সপ্তাহের দ্বিতীয় দিন সোমবার লেনদেন শেষে সূচক ও লেনদেন দুটোই কমেছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ।
এদিন ডিএসইর প্রধান সূচক সূচক ডিএসইএক্স ৭৬ পয়েন্ট কমে ছয় হাজার ১২৮ পয়েন্ট নেমেছে; গত দিনের চেয়ে লেনদেন ৮৬ কোটি টাকা কমে ৯৬৭ কোটি টাকায় নেমেছে।
সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ২১১ পয়েন্ট কমে নেমেছে ১৯ হাজার ৬৬ পয়েন্টে; লেনদেন হয়েছে ৪৯ কোটি টাকার বেশি, যা গত দিনের চেয়ে প্রায় ১ কোটি টাকা কম।
শেয়ারবাজারে নির্ধারিত সীমার অতিরিক্ত বিনিয়োগ অব্যাহত রাখায় সরকারি-বেসরকারি খাতের ৭ ব্যাংককে বাংলাদেশ ব্যাংক বড় অংকের জরিমানা করেছে বলে রোববার খবর বের হয়।
এর পর সোমবার সকাল থেকেই ব্যাংক খাতের শেয়ারগুলোর দর পড়তে থাকে। তালিকাভুক্ত ৩০টি কোম্পানির সবগুলোর দর দিন শেষে ৩ থেকে ৫ শতাংশ পড়ে যায়।
ডিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে- লংকাবাংলা ফাইন্যান্স, উত্তরা ব্যাংক, ইসলামী ব্যাংক, আইএিআইসি, এনবিএল, আমরা নেটওয়ার্ক, মার্কেন্টাইল ব্যাংক, সিটি ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক।
সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে- শাহাজালাল ইসলামী ব্যাংক, এসআইবিএল, এনবিএল, আইএফআইসি, ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, আমরা নেটওয়ার্ক, লংকাবাংলা ফাইন্যান্স, ইউসিবি এবং উত্তরা ব্যাংক।
