২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লভ্যাংশ নির্ধারণী সভা ডেকেছে স্কয়ারের ২ কোম্পানি

পুঁজিবাজারে তালিকাভুক্ত স্কয়ার ফার্মা ও স্কয়ার টেক্সাটাইল বিনিয়োগকারীদের জন্য গত অর্থবছরের লভ্যাংশ নির্ধারণে পর্ষদ সভা ডেকেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2017, 12:53 PM

Updated : 19 Aug 2022, 05:43 PM

২০১৬-১৭ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন নিয়ে ১৬ অক্টোবর কোম্পানিটির পরিচালনা পর্ষদ বসবে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়েছে।

তালিকাভুক্ত কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদের সভা থেকেই সাধারণত লভ্যাংশ দেওয়া বা দেওয়ার ঘোষণা আসে। 

পুঁজিবাজারে ১৯৯৫ সালে তালিকভুক্ত ওষধ খাতের স্কয়ার ফার্মা ডিএসইতে অন্যতম বড় মূলধনী কোম্পানি। নিয়মিত মুনাফার পাশাপাশি বিনিয়োগকারীদের প্রতি বছর লভ্যাংশ দিয়ে আসছে এ কোম্পানি। ২০১৬ সালে নগদ ও স্টক মিলিয়ে ৫০ শতাংশ এবং ২০১৫ সালে সাড়ে ৫২ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। 

চলতি বছরের প্রথম নয় মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটি ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় করেছে ১১ টাকা ৩৯ পয়সা।

২০০২ সালে তালিকাভুক্ত স্কয়ার টেক্সটাইলও প্রতি বছর বিনিয়োগকারীদের লভ্যাংশ দিয়ে আসছে। ২০১৬ সালে নগদ ও স্টক মিলে ৩৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি।

চলতি বছরের প্রথম নয় মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটি ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় করেছে একটাকা ৯৪ পয়সা।