২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লেনদেনের শীর্ষে ব্যাংক খাত

গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্যাংক খাতে, যা মোট লেনদেনের অর্ধেকের বেশি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2017, 07:57 PM

Updated : 12 Apr 2022, 12:28 AM

২ থেকে ৫ অক্টোবর পুরো সপ্তাহে ব্যাংক খাতে প্রতিদিন গড়ে ৪৬৬ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যেখানে প্রতিদিনের গড় লেনদেন ৯১৭ কোটি ৫২ লাখ টাকার শেয়ার।

শতকরা হিসাবে ডিএসইতে মোট লেনদেনের ৫২ শতাংশই হয়েছে ব্যাংক খাতে।

সাপ্তাহিক লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ব্যাংক বহির্ভূত আর্থিক খাত। ডিএসইর মোট লেনদেনের ১০ শতাংশ ছিল এ খাতের দখলে।

বস্ত্র, প্রকৌশল ও তথ্য প্রযুক্তি খাতে ৬ শতাংশ করে লেনদেন হয়েছে।

লেনদেনের শীর্ষে থাকা অন্য খাতগুলোর মধ্যে ওষুধ-রসায়ন খাতে ৫ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ ও সাধারণ বিমা খাতে ৩ শতাংশ করে লেনদেন হয়েছে। 

এছাড়া টেলিকমিউনিকেশন,ট্যানারি,মিউচ্যুয়াল ফান্ড, জীবন বিমা, সেবা ও রিয়েল এস্টেট, সিমেন্ট ও বিবিধ খাতে ১ শতাংশ করে লেনদেন হয়েছে।

গত সপ্তাহে ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ১০৯ পয়েন্টের বেশি বেড়েছে। আগের সপ্তাহের তুলনায় এ সপ্তাহে দৈনিক গড় লেনদেনের পরিমাণও বেড়েছে।

আগের সপ্তাহে ডিএসইতে দৈনিক গড়ে ৬৮৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সমাপ্ত সপ্তাহে সেই লেনদেন ৩৩ দশমিক ২ শতাংশ বেড়ে দৈনিক ৯১৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।