ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে এটলাস বাংলাদেশ
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর বেড়েছে এটলাস বাংলাদেশ লিমিটেডের শেয়ারের।
সোমবারের সমাপনী মূল্যের (ক্লোজিং প্রাইস) সঙ্গে মঙ্গলবারের সমাপনী মূল্যের পার্থক্য হিসাবে এ দর বৃদ্ধি হয়েছে।
ডিএসইর ওয়েবসাইট থেকে জানা গেছে, সোমবার এটলাসের শেয়ারের সমাপনী মূল্য ছিল ১২৩ টাকা ২০ পয়সা। মঙ্গলবার দিন শেষে তা দাঁড়িয়েছে ১৩৫ টাকা ৫০ পয়সা।
এদিন দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে মুন্নু সিরামিক। এই শেয়ারের দর বেড়েছে ৯ দশমিক ৯৬ শতাংশ।
এরপর রয়েছে যথাক্রমে স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লি: (৯ দশমিক ৯০ শতাংশ), হাক্কানী পাল্প ও পেপার মিলস লি: (৯ দশমিক ৬৬ শতাংশ), এ্যাপেক্স স্পিনিং ও নিটিং মিলস লি: (৮ দশমিক ১৭ শতাংশ), বাংলাদেশ অটোকারস লি: (৮ দশমিক ০১ শতাংশ), ন্যাশনাল ব্যাংক লি: (৬ দশমিক ৯৭ শতাংশ), জেএমআই সিরিঞ্জস ও মেডিকেল ডিভাইস লিঃ (৫ দশমিক ৭৯ শতাংশ) ঢাকা ব্যাংক লি. (৫ দশমিক ৫ শতাংশ) এবং শাহজালাল ইসলামী ব্যাংক লি: (৫ দশমিক ৩৫ শতাংশ)।
তালিকায় ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানিগুলোকে বিবেচনায় নেওয়া হয়নি।
