পুঁজিবাজারে সূচকের সঙ্গে বেড়েছে লেনদেন
সপ্তাহের তৃতীয় দিনের লেনদেনে বাংলাদেশের দুই পুঁজিবাজারেই সূচক বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স মঙ্গলবার ৪৪ পয়েন্ট বেড়েছে, সেই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ।
আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে প্রায় ১৭০ পয়েন্ট। এ বাজারেও লেনদেন বেড়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসইতে ১ হাজার ৪৯ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ৩৮২ কোটি ১৬ লাখ টাকা বেশি।
আগের দিন সোমবার ডিএসইতে ৬৬৭ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার হাতবদল হয়।
মঙ্গলবার ডিএসইতে লেনদেনে থাকা ৩২১টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭৩টির, কমেছে ১১৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির দাম।
এ বাজারের প্রধান সূচক ডিএসইএক্স ৪৪ দশমিক ৬৩ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৮৩ পয়েন্ট হয়েছে।
সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৭০ দশমিক ৪২ পয়েন্ট বেড়ে হয়েছে ১৮ হাজার ৯০০ দশমিক ৯৯ পয়েন্ট।
এ বাজারে লেনদেনে থাকা ২৪৮টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৪টির, কমেছে ৮৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির দর।
